Advertisement
E-Paper

বিশ্বকাপ জেতা তিনটি দেশকে টপকে গেল আফগানিস্তান! এক দিনের ক্রিকেটে নতুন নজির রশিদদের

এক দিনের ক্রিকেটের ক্রমতালিকায় শীর্ষে ভারত। শুভমন গিলদের রেটিং ১১৫। দ্বিতীয় স্থানে নিউ জ়িল্যান্ড। কিউয়িদের রেটিং ১০৯। তৃতীয় স্থানে থাকা সাউথ আফ্রিকার রেটিং ১০৪। একই রেটিং থাকলেও বেশি ম্যাচ খেলায় চতুর্থ পাকিস্তান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ১৭:২৮
Picture of Cricket

রশিদ খান। — ফাইল চিত্র।

আফগানিস্তানের ক্রিকেটে ইতিহাস। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এক দিনের ক্রিকেটের নতুন যে ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে ছয় নম্বরে উঠে এসেছে আফগানিস্তান। পিছনে ফেলে দিয়েছে বিশ্বকাপ জেতা তিনটি দেশকে।

প্রথম বার এক দিনের ক্রিকেটের ক্রমতালিকায় প্রথম ছয়ে জায়গা করে নিল আফগানিস্তান। ২০০৯ সাল থেকে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলছে আফগানিস্তান। বেশ কিছু ম্যাচে আফগানেরা অঘটন ঘটালেও, আইসিসির ক্রমতালিকায় কখনও সাতের উপরে উঠতে পারেনি। এ বার প্রথম ছয়ের মধ্যে জায়গা করে নিল। একই সঙ্গে আফগানেরা পিছনে ফেলে দিয়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ়কে। অর্থাৎ এক দিনের বিশ্বকাপ জেতা তিনটি দলকে পিছনে ফেলে দিয়েছে আফগানিস্তান।

ধারাবাহিক ভাবে ভাল পারফরম্যান্সের সুবাদে উঠে এসেছে আফগানিস্তান। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে সিরিজ় জিতেছে আফগানিস্তান। জ়িম্বাবোয়ে এবং বাংলাদেশকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ়েও চ্যাম্পিয়ন হয়েছেন রহমত শাহ, রশিদ খানেরা। এখনও পর্যন্ত ১৯১টি এক দিনের ম্যাচ খেলে ৯৬টি ম্যাচ জিতেছে আফগানেরা।

নতুন ক্রমতালিকায় শীর্ষে রয়েছে ভারত। শুভমন গিলদের রেটিং ১১৫। দ্বিতীয় স্থানে রয়েছে নিউ জ়িল্যান্ড। কিউয়িদের রেটিং ১০৯। তৃতীয় স্থানে থাকা সাউথ আফ্রিকার রেটিং ১০৪। একই রেটিং থাকলেও বেশি ম্যাচ খেলার কারণে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান। ১০২ রেটিং নিয়ে পাঁচ নম্বরে অস্ট্রেলিয়া। ৯৪ রেটিং নিয়ে ছয় নম্বরে আফগানিস্তান। সাত নম্বরে থাকা শ্রীলঙ্কারও রেটিং ৯৪। কিন্তু বেশি ম্যাচ খেলেছে তারা। আট নম্বরে রয়েছে ইংল্যান্ড। হ্যারি ব্রুকদের রেটিং ৯৩। নয় নম্বরে থাকা বাংলাদেশের রেটিং ৮১। ১০ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ় ৭৯ রেটিং নিয়ে।

ICC Ranking ODI Afghanistan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy