রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য ভারত ‘এ’ দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তিলক বর্মার নেতৃত্বে ১৫ জনের দল বেছে নিয়েছেন জাতীয় নির্বাচকেরা। বাংলা থেকে সুযোগ পেয়েছেন শাহবাজ় আহমেদ।
উঠতিদের এশিয়া কাপ শুরু হবে আগামী ১৯ নভেম্বর। দোহায় প্রতিযোগিতা চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। ভারতের গ্রুপে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি, নেপাল এবং পাকিস্তান ‘এ’। শক্তিশালী ‘এ’ দল নির্বাচন করেছেন প্রজ্ঞান ওঝারা। নিউ জ়িল্যান্ড সফরে যাওয়া এবং সিনিয়র ভারতীয় দলের হয়ে খেলা বেশ কয়েক জন ক্রিকেটার রয়েছেন দলে। অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, রিঙ্কু সিংহ, হর্ষিত রানা, রজত পাটীদার, হর্ষ দুবে, প্রিন্স যাদবদের মতো ক্রিকেটারদের রাখা হয়েছে দলে।
ভারত ‘এ’র প্রথম ম্যাচ ২০ নভেম্বর নেপালের সঙ্গে। ২২ নভেম্বর প্রতিপক্ষ পাকিস্তান ‘এ’। গ্রুপের শেষ ম্যাচ ২৪ নভেম্বর আমিরশাহির সঙ্গে। অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা ‘এ’, বাংলাদেশ ‘এ’, আফগানিস্তান ‘এ’ এবং হংকং। প্রতিটি গ্রুপ থেকে দু’টি করে দল সেমিফাইনালে উঠবে।
আরও পড়ুন:
ভারত ‘এ’ দল: তিলক বর্মা (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, রিঙ্কু সিংহ, হর্ষিত রানা, রজত পাটীদার (সহ-অধিনায়ক), শাহবাজ় আহমেদ, প্রভসিমরন সিংহ (উইকেটরক্ষক), কুমার কুশাগ্র (উইকেটরক্ষক), সূর্যাংশ শেদগে, হর্ষ দুবে, ভিপরাজ নিগম, তনুশ কোটিয়ান, প্রিন্স যাদব, আর্শাদ খান।