Advertisement
E-Paper

ভবিষ্যতের বৈভব খোঁজার দায়িত্বে কারা? ভারতের ছোটদের দলের নির্বাচক হওয়ার দৌড়ে ১৫ জন! রয়েছেন বাংলার এক প্রাক্তনও

২০২৬ সালের ২৪ অগস্ট একটি বিজ্ঞপ্তি জারি করে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছিল, ছোটদের দলের জন্য নির্বাচক পদে পাঁচ জনকে নেওয়া হবে। সেই প্রক্রিয়া এ বার শেষের পথে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১৩:০৩
cricket

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

ভারতের ছোটদের দলের নির্বাচক বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে ১৫ জনের নাম বেছে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে থেকে পাঁচ জন পাবেন দায়িত্ব। এই তালিকায় প্রাক্তন ক্রিকেটারেরা রয়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ জাতীয় দলে খেলেছেন। কেউ কেউ আবার ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ।

তালিকায় উল্লেখযোগ্য নাম ভারতের প্রাক্তন ক্রিকেটার রমেশ পাওয়ার ও প্রবীণ কুমার। পাওয়ার আগে ভারতের মহিলা ক্রিকেট দলের কোচের দায়িত্বও সামলেছেন। ক্রিকেট ছাড়ার পর আবার পুলিশে যোগ দিয়েছেন প্রবীণ। এ বার তাঁরা নির্বাচক হতে চান।

মঙ্গলবারই এই ১৫ জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। ‘স্পোর্টস্টার’ জানিয়েছেন, অশোক মলহোত্রের নেতৃত্বাধীন ভারতীয় বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটি ১৫ জনের ইন্টারভিউ নেবে। তার পরে সেখান থেকে পাঁচ জনকে বেছে নেওয়া হবে।

পাওয়ার ও প্রবীণ ছাড়া সুদীপ ত্যাগী, দেবেন্দ বুন্দেলার মতো প্রাক্তন ক্রিকেটার ডাক পেয়েছেন। বাংলার প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়িও রয়েছেন তালিকায়। সৌরাশিস এর আগে বাংলা দলে বয়সভিত্তিক ক্রিকেটে কোচিংও করিয়েছেন।

২০২৬ সালের ২৪ অগস্ট একটি বিজ্ঞপ্তি জারি করে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছিল, ছোটদের দলের জন্য নির্বাচক পদে পাঁচ জনকে নেওয়া হবে। ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে দল নির্বাচন করা, বয়সভিত্তিক ক্রিকেটের দিকে নজর রাখার দায়িত্ব থাকবে তাঁদের।

BCCI India Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy