Advertisement
E-Paper

দলকে পর পর দু’বার আইপিএল জিতিয়ে ভুবনেশ্বরের দাবি, কেন তাঁকে বেঙ্গালুরু কিনেছিল বুঝতেই পারছেন না!

দলকে পর পর দু’বার আইপিএল জেতাতে মুখ্য ভূমিকা নিয়েছেন। তার পরেও ভুবনেশ্বর কুমার দাবি করলেন, কেন তাঁকে মহানিলামে বেঙ্গালুরু কিনেছিল সেটাই তিনি বুঝতে পারছেন না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৩
cricket

ভুবনেশ্বর কুমার। — ফাইল চিত্র।

দলকে পর পর দু’বার আইপিএল জেতাতে মুখ্য ভূমিকা নিয়েছেন। গত বারের আইপিএলে ২৮টি উইকেট নিয়েছিলেন। তার পরেও ভুবনেশ্বর কুমার দাবি করলেন, কেন তাঁকে মহানিলামে বেঙ্গালুরু কিনেছিল সেটাই তিনি বুঝতে পারছেন না। উল্লেখ্য, ২০২৫-এর নিলামে ১০.৭৫ কোটি টাকায় ভুবনেশ্বরকে কিনেছিল বিরাট কোহলির দল।

ভারতীয় বোলার জানিয়েছেন, নিলামের দ্বিতীয় দিনে তাঁর নাম ওঠার সময় সৈয়দ মুস্তাক আলির ম্যাচ খেলতে ব্যস্ত ছিলেন তিনি। এক সাক্ষাৎকারে বলেছেন, “নিলামের প্রথম দিনের আগে হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেট্টোরি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে কয়েকটা দল আমাকে নেওয়ার ব্যাপারে আগ্রহী। হায়দরাবাদও আমাকে চেয়েছিল। কিন্তু দলগঠনের ভারসাম্য এবং তহবিলের কারণে আমাকে নিতে পারেনি।”

ভুবনেশ্বরের সংযোজন, “দ্বিতীয় দিন আমার নাম ভেসে ওঠার সময় মুস্তাক আলি চলছিল। আমি উত্তরপ্রদেশের অধিনায়ক ছিলাম। মাঠে ঢোকার আগে দেখেছিলাম ভিডিয়ো বিশেষজ্ঞ নিলাম দেখছে। মনে আছে, আমাকে নিয়ে মুম্বই এবং লখনউ লড়াই শুরু করেছিল। যখন দাম ৫-৬ কোটি উঠেছে, তখনই আমাকে মাঠে যেতে হয়েছিল। কারণ আম্পায়ারেরা মাঠে ঢুকছিলেন। কয়েক ওভার খেলা হওয়ার পর কেউ এসে বলেছিল, আরসিবি আমাকে নিয়েছে। একটু অবাকই হয়েছিলাম। কারণ, দুটো অন্য দল আমার জন্য লড়াই করছিল। পরে দলের থেকে বার্তা পাই। এত সমর্থক সমৃদ্ধ দলে যোগ দিতে পেরে আমি খুশি।”

ভুবনেশ্বর দলে যোগ দেওয়ার আগে ১৭ বছর আইপিএল জেতেনি আরসিবি। কিন্তু দলের উপর ট্রফি জেতার কোনও চাপ ছিল না। ভুবনেশ্বর বলেছেন, “দলের সকলের সঙ্গে দেখা হওয়ার পর দেখেছিলাম প্রত্যেকে ট্রফি জিততে মরিয়া। তবে একটা সহজ দর্শন ছিল। জিতলে ভাল। না জিতলে স্রেফ আর এক বছর অপেক্ষা করতে হবে। আমরা উত্তেজিত এবং প্রস্তুত ছিলাম।”

Bhuvneshwar Kumar RCB IPL

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy