E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ঝুলনের নামে স্ট্যান্ড, অনুমতি পেল সিএবি

ঝুলন অবসর নেওয়ার পরেই তাঁর নামে একটি স্ট্যান্ড গড়ার ভাবনা ছিল। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর অনুমতির অপেক্ষায় ছিল বাংলার ক্রিকেট সংস্থা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ০৭:২৬
ঝুলন গোস্বামী।

ঝুলন গোস্বামী। —ফাইল চিত্র।

ইডেনের একটি স্ট্যান্ড ঝুলন গোস্বামীর নামে করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিএবি। ২২ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে উদ্বোধন করা হবে সেই স্ট্যান্ড। ইডেনের ‘বি’ ব্লকটি নতুন করে সাজানো হবে কিংবদন্তি পেসারের নামে।

২০২২ সাল থেকে এই পরিকল্পনা ছিল সিএবির। ঝুলন অবসর নেওয়ার পরেই তাঁর নামে একটি স্ট্যান্ড গড়ার ভাবনা ছিল। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর অনুমতির অপেক্ষায় ছিল বাংলার ক্রিকেট সংস্থা। সোমবার সেই অনুমতি পাওয়া গিয়েছে। ক্রিকেটারদের মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়, পঙ্কজ রায়ের পাশাপাশি ঝুলনের নামেও স্ট্যান্ড থাকবে ইডেনে।সোমবার সিএবির এক কর্তা বলেছেন, ‘‘ঝুলন কিংবদন্তি। ওঁর নামে স্ট্যান্ড হওয়ার কথাই ছিল। অনুমতিও পাওয়া গিয়েছে। ভারত-ইংল্যান্ড ম্যাচের দিন উদ্বোধন করা হবে।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Jhulan Goswami CAB Cricket Association Of Bengal Cricket Stadium Eden Gardens

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy