Advertisement
E-Paper

প্রাক্তনদের উপরেই ভরসা রাখল চেন্নাই! ধোনির সঙ্গে আলোচনা সেরে আগামী মরসুমের প্রস্তুতি শুরু কোচ জ়াহিরের

জানা গিয়েছে, সহকারী বাছাইয়ের ক্ষেত্রে মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে কথা বলেছেন প্রধান কোচ জ়াহির খান। তার পরেই সব নাম চূড়ান্ত করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১৫:৪৭
cricket

জ়াহির খান। —ফাইল চিত্র।

আরও এক বার নিজেদের প্রাক্তন ক্রিকেটারদের উপরেই ভরসা রাখল চেন্নাই সুপার কিংস। জ়াহির খানকে কোচ করার পর তাঁর সহকারীদের নামও জানিয়ে দিল তারা। দলের বোলিং কোচ করা হয়েছে মোহিত শর্মাকে। সহকারী কোচ করা হয়েছে অ্যালবি মর্কেলকে।

২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলেছেন মোহিত। পরে ২০১৯ সালে আবার হলুদ জার্সি পরে খেলেন তিনি। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত চেন্নাইয়ের জার্সি পরে খেলেছেন অ্যালবি। তাঁর দাদা মর্নি মর্কেল এখন ভারতীয় দলের বোলিং কোচ। ভাইকে দেখা যাবে চেন্নাইয়ের কোচিং দলে।

পাশাপাশি ইংল্যান্ডের প্রাক্তন অফ স্পিনার গ্যারেথ ব্যাটিকেও সহকারী কোচ করেছে চেন্নাই সুপার কিংস। জেমস ফস্টার ও শ্রীধরণ শ্রীরামকে সরানো হয়নি। স্টিফেন ফ্লেমিংয়ের অধীনেও তাঁরা চেন্নাইয়ের সহকারী কোচ ছিলেন। সেই দায়িত্ব পালন করবেন তাঁরা।

জানা গিয়েছে, সহকারী বাছাইয়ের ক্ষেত্রে মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে কথা বলেছেন প্রধান কোচ জ়াহির। তার পরেই নাম চূড়ান্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত দেখে বোঝা যাচ্ছে, জ়াহির-সহ বাকিদের সঙ্গে লম্বা চুক্তি করতে চাইছে আইপিএলের দল।

এ বার আগে থেকেই আইপিএলের প্রস্তুতি সেরে ফেলতে চাইছে চেন্নাই। জানা গিয়েছে, শীঘ্রই ধোনির সঙ্গে দেখা করবেন জ়াহির। আগামী মরসুমের পরিকল্পনা সারবেন তাঁরা। আগামী মাস থেকে ট্রায়াল শুরু হওয়ার কথা চেন্নাইয়ের। দলের যেখানে ফাঁক, তা দেখে নিয়ে ছোট নিলামে সেই ফাঁক ভরাট করতে নামবেন জ়াহিরেরা।

Zaheer Khan CSK MS Dhoni IPL

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy