Advertisement
E-Paper

পন্থ দিল্লিতে ফেরায় কি দল ছাড়ছেন রাহুল, পরের মরসুমে কেকেআরের জার্সিতে? স্পষ্ট জবাব মালিক পার্থ জিন্দলের

রাহুলকে নেওয়ার বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহী কলকাতা নাইট রাইডার্স। অজিঙ্ক রাহানে অবসর নেওয়ার পর অধিনায়ক ও ওপেনারের বিকল্প খুঁজছে কলকাতার দল। তারা নাকি দিল্লির সঙ্গে কথাও বলেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৪
cricket

লোকেশ রাহুল। —ফাইল চিত্র।

ঘরে ফিরেছেন ঋষভ পন্থ। আইপিএলের আগামী মরসুমের আগে লখনউ সুপার জায়ান্টস থেকে আবার দিল্লি ক্যাপিটালসের ফিরেছেন তিনি। স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু হয়েছিল, পন্থ ফেরায় দল ছাড়তে পারেন লোকেশ রাহুল। সেই জল্পনায় জল ঢাললেন দিল্লির অন্যতম মালিক পার্থ জিন্দল।

রাহুলকে নেওয়ার বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহী কলকাতা নাইট রাইডার্স। বিশেষ করে অজিঙ্ক রাহানে অবসর নেওয়ার পর অধিনায়ক ও ওপেনারের বিকল্প খুঁজছে কলকাতার দল। তারা নাকি দিল্লির সঙ্গে কথাও বলেছে। তবে জিন্দল স্পষ্ট করে দিয়েছেন, রাহুল কোথাও যাচ্ছেন না।

এক্স হ্যান্ডলে জিন্দল লেখেন, “কেএল দিল্লির জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমার দেখা ভাল ব্যক্তিদের মধ্যে একজন। ও সব সময় নিজের আগে দলকে রাখে। আমাদের একটা কাজ বাকি আছে। দিল্লিকে গর্বিত করতে একসঙ্গে কাজ করব আমরা।”

আইপিএলের প্রথম বছর থেকে খেললেও এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি দিল্লি। কাজ বাকি বোঝাতে সেই কথাই বলেছেন জিন্দল। তাঁর এই কথা থেকে স্পষ্ট, রাহুল দিল্লি ছাড়ছেন না।

জিন্দলের পোস্টের জবাবও দিয়েছেন তিনি। একটি ভিডিয়োবার্তায় রাহুল বলেছেন, “ধন্যবাদ। আগামী মরসুমের জন্য আর তর সইছে না।”

গত দুই মরসুমেই ৫০০ রানের বেশি করেছেন রাহুল। পন্থ দলে ফেরায় তিনিই উইকেটের পিছনে থাকবেন। ফলে রাহুলের উপর থেকে চাপ কমবে। বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে খেলবেন তিনি। ওপেনিং জুটিতে পন্থ ও রাহুলকে দেখা যেতে পারে। সে ক্ষেত্রে বিধ্বংসী ওপেনিং জুটি পাবে দিল্লি। সেই সব পরিকল্পনা থাকাতেই হয়তো রাহুলকে ছাড়ছে না দিল্লি। অন্তত আরও একটি মরসুম সেখানেই থাকবেন ভারতীয় ক্রিকেটার।

KL Rahul Delhi Capitals KKR IPL

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy