Advertisement
E-Paper

নতুন করে বিপাকে ইংরেজ ক্রিকেটার! পানশালায় মারামারির ঘটনায় তদন্ত শুরু পুলিশের, কেরিয়ার শেষ হওয়ার আশঙ্কা

ডার্বিশায়ারের একটি পানশালায় মারামারি করেছেন কার্স। সমাজমাধ্যমে বেশ কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, পুলিশ কার্সকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৬ ১৬:৫০
cricket

দুই সতীর্থের সঙ্গে ব্রাইডন কার্স (ডান দিকে)। —ফাইল চিত্র।

চাপ বাড়ল ব্রাইডন কার্সের। পানশালায় মারামারি করে গ্রেফতার হয়েছিলেন তিনি। পরে তাঁকে ছেড়ে দেওয়া হলেও সমস্যা মেটেনি। ডার্বিশায়ার পুলিশ জানিয়েছে, কার্সের ঘটনার তদন্ত শুরু করেছে তারা।

গত শনিবার রাতে ডার্বিশায়ারের একটি পানশালায় মারামারি করেছেন কার্স। সমাজমাধ্যমে বেশ কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, পুলিশ কার্সকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে। যদিও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তার পরেই ডার্বিশায়ার পুলিশ জানিয়েছে, কার্সের বিরুদ্ধে মারামারির যে অভিযোগ উঠেছে তার তদন্ত করা হচ্ছে। কার্স দোষী প্রমাণিত হলে তাঁর কড়া শাস্তি হতে পারে।

কাউন্টি প্রতিযোগিতায় ডার্বিশায়ারের বিরুদ্ধে ডারহামের জয় উদ্‌যাপন করতে ওই পানশালায় গিয়েছিলেন কার্স। সঙ্গে ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন টেস্ট অধিনায়ক বেন স্টোকস ও ক্রিকেটার ম্যাট পটস। সেখানেই এই ঘটনা ঘটে। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের দলে নেওয়া হয়েছিল কার্সকে। তবে এই ঘটনার পর জায়গা হারিয়েছেন তিনি। এবার যদি কার্স দোষী প্রমাণিত হন, তা হলে তাঁর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। সেই আশঙ্কাই তৈরি হয়েছে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা ঘটনাটি জানে। একটি বিবৃতিতে বোর্ড লিখেছে, “ডার্বিতে যে ঘটনা ঘটেছে তা আমরা জানি। ঘটনার তদন্ত চলছে। কোনও পদক্ষেপ করা হলে তা জানিয়ে দেওয়া হবে।”

এর আগে লর্ডসে নিউ জ়িল্যান্ডকে হারিয়ে পানশালায় হাতাহাতিতে জড়িয়েছিসেন স্টোকস ও গাস অ্যাটকিনসন। তার পরেই হঠাৎ অবসর নিয়ে নেন স্টোকস। অনেকে বলেন, এই ঘটনার জন্যই তাঁকে অবসর নিতে বাধ্য করা হয়েছে। স্টোকসের পদত্যাগের পর ইংল্যান্ড অধিনায়ক করে জো রুটকে। তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, দেশের হয়ে খেলতে গেলে এই ধরনের ঘটনা ঘটালে হবে না। ভাবমূর্তি স্বচ্ছ রাখতে হবে। তার পরেও কার্সের ঘটনা প্রমাণ করে দিয়েছে, ইংল্যান্ডের ক্রিকেট একই জায়গায় রয়েছে।

England Cricket Board england cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy