Advertisement
E-Paper

ঘাড়ে-কাঁধে চোট, হাসপাতালে চণ্ডীমল, ভারতের বিরুদ্ধে টেস্টে আর খেলতে পারবেন না, কানকাশন সাব হিসেবে অভিষেক ২৬ বছরের ব্যাটারের

বাউন্ডারি বাঁচাতে গিয়ে ঝাঁপ দেন দীনেশ চণ্ডীমল। বেয়াড়া ভাবে মাটিতে পড়েন তিনি। তার পর ঘাড়ে অস্বস্তি অনুভব করেন। মাঠে ছুটে আসেন শ্রীলঙ্কা দলের চিকিৎসক এবং ফিজিয়ো। অস্বস্তি না কমায় হাসপাতালে নিয়ে যেতে হয় চণ্ডীমলকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৬ ১৬:৩৫
Picture of Cricket

দীনেশ চণ্ডীমল। ছবি: এক্স।

ভারত-শ্রীলঙ্কা গল টেস্টের বাকি অংশ থেকে ছিটকে গেলেন দীনেশ চণ্ডীমল। বাউন্ডারি বাঁচাতে গিয়ে ডান কাঁধে এবং ঘাড়ে গুরুতর চোট পেয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটার। মাঠ থেকেই তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। তাঁর কনকাশন সাব হিসাবে শ্রীলঙ্কা নামিয়েছে পাসিন্দু সুরিয়াবন্দরাকে।

জয়ের জন্য শ্রীলঙ্কার লক্ষ্য ৩৭২ রান। হাতে যথেষ্ট সময় থাকলেও গলের স্পিন সহায়ক ২২ গজে চতুর্থ ইনিংসে এই রান তোলা যথেষ্ট কঠিন। তার উপর চণ্ডীমল চোটের জন্য ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কার কাজ আরও কঠিন হয়ে গেল। অভিজ্ঞ গুরুত্বপূর্ণ ব্যাটারের চোট নিঃসন্দেহে ধনঞ্জয় ডি সিলভার দলের কাছে বড় ধাক্কা।

মঙ্গলবার খেলার এক ঘণ্টার মধ্যেই চোট পেয়ে মাঠ ছাড়েন চণ্ডীমল। একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে ঝাঁপ দেন শ্রীলঙ্কার ব্যাটার। বেয়াড়া ভাবে মাটিতে পড়েন তিনি। তার পর তিনি ঘাড়ে অস্বস্তি অনুভব করেন। হাত দিয়ে ডান কাঁধ চেপে ধরেন। মাঠে ছুটে আসেন শ্রীলঙ্কা দলের চিকিৎসক এবং ফিজিয়ো। অস্বস্তি না কমায় তাঁদের সঙ্গে মাঠ ছাড়েন চণ্ডীমল। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়।

শ্রীলঙ্কা শিবির থেকে বলা হয়েছে, স্ক্যান করানো হবে চণ্ডীমলের। চোট কতটা গুরুতর তা বোঝা যাবে স্ক্যানের রিপোর্ট দেখে। তবে গল টেস্টে তিনি যে আর খেলতে পারবেন না, তা নিশ্চিত। ঘাড়ে চোট পাওয়ায় কনকাশন সাব পেয়েছে শ্রীলঙ্কা। চণ্ডীমলের পরিবর্তে দ্বিতীয় ইনিংসে তিন নম্বরে ব্যাট করতে নামেন সুরিয়াবন্দরা। কিন্তু তিনি ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। প্রথম বলেই শূন্য রানে এলবিডব্লিউ আউট হয়েছেন। তাঁকে আউট করেছেন মানব সুতার। এই প্রথম টেস্ট খেললেন ২৬ বছরের সুরিয়াবন্দরা। কানকাশন সাব হিসেবে তাঁর টেস্ট অভিষেক হল। উল্লেখ্য, চণ্ডীমল প্রথম ইনিংসে তিন নম্বরে ব্যাট করতে নেমে করেছিলেন ৪ রান। তাঁকেও আউট করেছিলেন সুতার।

Dinesh Chandimal Injury test cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy