Advertisement
E-Paper

টেস্ট ক্রিকেটে বিশ্বরেকর্ড রুটের, ইংল্যান্ডের অধিনায়ক টপকে গেলেন অস্ট্রেলিয়ার স্মিথকে

বিশ্বরেকর্ড গড়লেন জো রুট। ইংল্যান্ডের অধিনায়কই এখন টেস্ট ক্রিকেটের ইতিহাসে সফলতম ফিল্ডার। রুট ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথের রেকর্ড।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৮
Picture of Cricket

জো রুট। — ফাইল চিত্র।

পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টে বিশ্বরেকর্ড গড়লেন জো রুট। ইংল্যান্ডের অধিনায়ক ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের রেকর্ড। তবে ব্যাট হাতে নয়, বিশ্বের অন্যতম সেরা ব্যাটার নজির গড়েছেন ফিল্ডার হিসাবে।

ক্যাচ ধরার নিরিখে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সফলতম ফিল্ডার হলেন রুট। উইকেটরক্ষক ছাড়া সাধারণ ফিল্ডারদের ক্ষেত্রে তিনিই এখন সেরা। টেস্ট ক্রিকেটে স্মিথের ২১৯টি ক্যাচ ধরার নজির টপকে রুট ২২০টি ক্যাচ নিয়েছেন। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে অলি রবিনসনের বলে আবদুল্লা শফিকের ক্যাচ ধরে বিশ্বরেকর্ড গড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। টেস্ট ক্রিকেটে সফল ফিল্ডারদের তালিকায় রুট এবং স্মিথের পর তৃতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়। তিনি ২১০টি ক্যাচ ধরেছেন। চতুর্থ স্থানে মাহেলা জয়বর্ধনে। তাঁর ক্যাচের সংখ্যা ২০৫টি। এর পর ২০০টি ক্যাচ নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন জ্যাক কালিস।

তিন টেস্টের সিরিজ়ের প্রথম দু’টি ম্যাচই হেরেছে পাকিস্তান। তৃতীয় টেস্টেও দাপট দেখাচ্ছে ইংল্যান্ড। বাবর আজ়মদের প্রথম ইনিংসে করা ১৩৩ রানের জবাবে ৪৫৩ রান করেছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের রান ২ উইকেটে ৫২। ইনিংসের ব্যবধানে হার বাঁচাতে আরও ২৬৮ রান করতে হবে বাবরদের।

Joe Root record test cricket Catch England Vs Pakistan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy