Advertisement
E-Paper

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট শুরুর দিনই ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে ব্রুক, ডারউইনে শতরান করে ৮৪ ধাপ এগোলেন বাংলাদেশের তানজ়িদ

টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় ভারতীয়দের মধ্যে এক নম্বরে রয়েছেন শু‌ভমন গিল। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন যশস্বী জয়সবাল এবং ঋষভ পন্থ। সার্বিক ভাবে প্রথম ১০ জনের মধ্যে ভারতের দু’জন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৬ ২১:৩১
Picture of Cricket

হ্যারি ব্রুক। — ফাইল চিত্র।

টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান উঠে এলেন হ্যারি ব্রুক। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) যে ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে এক নম্বরে রয়েছেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর দিনই শীর্ষে উঠে এলেন ব্রুক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান করার সুফল পেয়েছেন বাংলাদেশের তানজ়িদ হাসান তামিম।

৮৫২ রেটিং নিয়ে টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় আবার শীর্ষে ব্রুক। এক ধাপ এগিয়ে এক নম্বর জায়গা দখল করেছেন তিনি। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন জো রুট। ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের রেটিং ৮৪০। এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। তাঁর রেটিং ৮৩৩। বাংলাদেশের বিরুদ্ধে ব্যর্থ ট্র্যাভিস হেড এক থেকে চার নম্বরে নেমে গিয়েছেন। তাঁর রেটিং ৮১৯। পাঁচ নম্বরে রয়েছেন সাউথ আফ্রিকার টেম্বা বাভুমা। তাঁর রেটিং ৭৭৫। শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস ৭৪৪ রেটিং নিয়ে ছয় নম্বরে। ক্রমতালিকায় সাত নম্বরে রয়েছেন শুভমন গিল। ভারতীয় দলের অধিনায়কের রেটিং ৭৪৩। আটে নিউ জ়িল্যান্ডের রাচিন রবীন্দ্র। তাঁর রেটিং ৭৪০। নয় নম্বরে ৭৩৩ রেটিং নিয়ে রয়েছেন যশস্বী জয়সবাল। ১০ নম্বরে বাবর আজ়ম। পাকিস্তানের অধিনায়কের রেটিং ৭১৬।

ভারতের অন্য ব্যাটারদের মধ্যে এক ধাপ এগিয়ে ১৩ নম্বরে ঋষভ পন্থ। শ্রীলঙ্কার বিরুদ্ধে অর্ধশতরানের সুবাদে এগিয়েছেন পন্থ। তাঁর রেটিং ৭০৫। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ডারউইন টেস্টে ভাল পারফরম্যান্সের সুফল পেয়েছেন। নয় ধাপ এগিয়েছেন তিনি। ৬৫৯ রেটিং নিয়ে নাজমুল এখন ২০ নম্বরে। ১৮ নম্বরে রয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তাঁর রেটিং ৬৬৭। পাঁচ ধাপ এগিয়ে মোমিনুল হক এখন ৩১ নম্বর। সবচেয়ে লাভবান হয়েছেন তানজ়িদ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করে ৮৪ ধাপ এগিয়ে এসেছেন বাংলাদেশের তরুণ ব্যাটার। টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় তিনি এখন ৮৮ নম্বরে। তাঁর রেটিং ৩৫৮।

অস্ট্রেলীয় ব্যাটারদের মধ্যে ক্রমতালিকায় এগিয়েছেন শুধু ক্যামেরন গ্রিন। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে শতরান করায় পাঁচ ধাপ এগিয়ে গ্রিন এখন ৩০ নম্বরে। তাঁর রেটিং ৬১৪।

ICC Rankings test cricket Batting Harry Brook Shubman Gill

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy