Advertisement
E-Paper

আবার ধাক্কা ভারতীয় শিবিরে, তিন সপ্তাহ মাঠে নামতে পারবেন না প্রসিদ্ধ, অনিশ্চিত নিউ জ়িল্যান্ড সিরিজ়েও

গত কয়েক মাস ধরে ভারতীয় দলের ক্রিকেটারেরা একের পর এক চোট পাচ্ছেন। যা নিয়ে একাধিক বার হতাশা প্রকাশ করেছেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল। টানা দু’টি ম্যাচে একই দল খেলাতে পারছে না ভারতীয় শিবির।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ ১৭:০৯
Picture of Cricket

প্রসিদ্ধ কৃষ্ণ। — ফাইল চিত্র।

তিন সপ্তাহ মাঠে নামতে পারবেন না প্রসিদ্ধ কৃষ্ণ। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের আগে তাঁর খেলার সম্ভাবনা নেই। গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে প্রসিদ্ধের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লাগে। সম্পূর্ণ ফিট হতে তিন সপ্তাহ সময় লাগবে জোরে বোলারের।

গুয়াহাটির ম্যাচে পাঁচ ওভার বল করার পর মাঠ ছাড়তে হয় প্রসিদ্ধকে। ওয়েস্ট ইন্ডিজ়ের ইনিংসের ৩১তম ওভারে উঠে যান। তৃতীয় ম্যাচে তাঁকে পাননি শুভমন গিলেরা। চোটের জন্য রঞ্জি ট্রফির প্রথম ম্যাচ খেলতে পারবেন না তিনি। ১১ অক্টোবর থেকে শুরু হবে কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশের ম্যাচ। সেই ম্যাচ খেলবেন না ৩০ বছরের বোলার।

গুয়াহাটি থেকে প্রসিদ্ধ চলে গিয়েছেন বেঙ্গালুরুতে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সেলেন্সে (সিওই) রয়েছেন তিনি। সেখানে বোর্ডের চিকিৎসকেরা প্রসিদ্ধের দেখভাল করছেন। আশা করা হচ্ছে, তিন সপ্তাহ পর আবার অনুশীলন শুরু করতে পারবেন। পুরোদমে বোলিং শুরু করতে চার সপ্তাহ মতো সময় লাগতে পারে। ভারত-নিউ জ়িল্যান্ড এক দিনের সিরিজ় শুরু হবে ৪ নভেম্বর। আশা করা হচ্ছে, তার আগে প্রসিদ্ধ সম্পূর্ণ ফিট হয়ে যাবেন। যদিও এখনই কোনও নিশ্চয়তা দিতে রাজি নন বোর্ডের চিকিৎসকেরা।

গত কয়েক মাস ধরে ভারতীয় দলের ক্রিকেটারেরা একের পর এক চোট পাচ্ছেন। যা নিয়ে একাধিক বার হতাশা প্রকাশ করেছেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন। টানা দু’টি ম্যাচে একই দল খেলাতে সমস্যা পড়ছে ভারতীয় শিবির। তাতে ধাক্কা খাচ্ছে এক দিনের বিশ্বকাপের প্রস্তুতি। শুভমন চাইছেন নিউ জ়িল্যান্ড সিরিজ় থেকেই বিশ্বকাপের সম্ভাব্য একাদশ নিয়ে মাঠে নামতে। আর পরীক্ষা-নিরীক্ষার পথে যেতে চাইছেন না। প্রসিদ্ধের চোট ভারতীয় শিবিরকে সমস্যায় ফেলতে পারে।

Prasidh Krishna Injury Indian Cricket team BCCI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy