বাংলার অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন একসময়। কিন্তু এবার বাংলা দলে জায়গা না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন সৌরাশিস লাহিড়ী। সিএবি গঠিত নির্বাচকমণ্ডলী ও কোচ বাছাইয়ের স্বচ্ছ প্রক্রিয়া নিয়ে অভিযোগ করেছিলেন তিনি। সেই অভিযোগ প্রত্যাহার করেছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার।
সৌরাশিস জানিয়েছেন, সিএবি গঠিত নির্বাচকমণ্ডলী ও কোচ বাছাইয়ের স্বচ্ছ প্রক্রিয়া নিয়ে কোনও অভিযোগ নেই তাঁর। বাংলার ক্রিকেট সংস্থার ওম্বুডস্ম্যানের কাছে বিষয়টি জানিয়েছেন তিনি। যাবতীয় অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন তিনি। ফলে সেই বিষয়টির নিষ্পত্তি হয়ে গিয়েছে।
এই মরসুমে বাংলার বিভিন্ন দলের কোচেদের যে তালিকা করা হয়েছিল, সেখানে সৌরাশিসের নাম ছিল না। তার পরেই শুরু হয় বিতর্ক। শোনা গিয়েছিল, সৌরাশিসকে কোনও দায়িত্ব দেয় কি না, সেই আলোচনা চলছিল। সেই সময় সিএবিকে সমাজমাধ্যমের একটি পোস্টে হুঁশিয়ারি দিয়েছিলেন সৌরাশিস।
আরও পড়ুন:
কিন্তু শেষ পর্যন্ত সরে এসেছেন সৌরাশিস। সোমবার বাংলার ক্রিকেট সংস্থার পুরস্কার প্রদান অনুষ্ঠানেও ছিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার। তা থেকেই স্পষ্ট, সিএবির সঙ্গে মিটমাট হয়ে গিয়েছে ক্রিকেটারের। তাই নিজের যাবতীয় অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন তিনি।