Advertisement
E-Paper

ভারতীয় ক্রিকেটে বিতর্ক! ১ রানের জন্য হারতেই বোর্ডে অভিযোগ এক রাজ্য দলের, অভিযুক্ত মাঠের বাইরের এক জন

প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান করেছিল উত্তরাখণ্ড। রান তাড়া করতে নেমে ১৩৩ রানে অল আউট হয় ঝাড়খণ্ড। ১ রানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় তারা। তার পরেই শুরু হয় বিতর্ক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১০:৩০
cricket

ভারতীয় ক্রিকেটে বিতর্ক। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ঘরোয়া ক্রিকেটে বিতর্কের জল গড়াল ভারতীয় ক্রিকেট বোর্ডেও। মহিলাদের অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতায় উত্তরাখণ্ডের কাছে ১ রানে হারে ঝাড়খণ্ড। যদিও তাদের দাবি, অফিসিয়াল স্কোরারের ভুলে ১ রান কম হয়েছে তাদের। এই ঘটনা তুলে ভারতীয় ক্রিকেট বোর্ডের দ্বারস্থ হয়েছে ঝাড়খণ্ড।

নাগপুরের মাঠে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান করেছিল উত্তরাখণ্ড। রান তাড়া করতে নেমে ১৩৩ রানে অল আউট হয় ঝাড়খণ্ড। ১ রানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় তারা। তার পরেই শুরু হয় বিতর্ক।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর রিপোর্ট অনুযায়ী, ঝাড়খণ্ডের দাবি, মাঠের স্কোরবোর্ড ও অফিসিয়াল স্কোরারের মধ্যে পার্থক্য ছিল। তাদের দাবি, ২৯.৪ ওভারে ঝাড়খণ্ডের এক ব্যাটার দ্বিতীয় রান নেওয়ার সময় রান আউট হন। অফিসিয়াল স্কোরার রান আউটের হিসেব রাখলেও ১ রানের হিসেব রাখেননি। যদিও মাঠের স্কোরবোর্ডে সেই রান দেখাচ্ছিল।

ঝাড়খণ্ডের দাবি, মাঠের স্কোরবোর্ডে দেখাচ্ছিল শেষ বলে ২ রান দরকার। দ্বিতীয় রান নিতে গিয়ে তাদের শেষ ব্যাটার রান আউট হন। সে ক্ষেত্রে ম্যাচ টাই হওয়ার কথা। কিন্তু অফিসিয়াল স্কোরার জানান, ১ রানে হেরেছে ঝাড়খণ্ড। তারা স্কোরারের কাছে বিষয়টি খুলে বললেও তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। তিনি আম্পায়ারদের জানিয়ে দেন, মাঠের স্কোরবোর্ড নয়, অফিসিয়াল স্কোরারের হিসেব দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এই ঘটনার পরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অভিযোগ দায়ের করেছে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থা। তাদের অভিযোগ, স্কোরারের ভুলের কারণে পুরো সমস্যা হয়েছে। তার খেসারত তাদের দিতে হচ্ছে। মাঠের স্কোরবোর্ডের সঙ্গে অফিসিয়াল স্কোরবোর্ডের হিসেব খতিয়ে দেখে বোর্ডকে পদক্ষেপের আর্জি জানিয়েছে ঝাড়খণ্ড।

BCCI Domestic Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy