Advertisement
E-Paper

বুমরাহদের জন্য বুলেটপ্রুফ পরিকল্পনা তৈরি! নিউ জ়িল্যান্ড সিরিজ়ের মাঝেই জানিয়ে দিলেন ভারতের বোলিং কোচ

নিউ জ়িল্যান্ডে সাদা ও লাল বল মিলিয়ে মোট ১২টি ম্যাচ খেলবে ভারত। লম্বা সিরিজ়ের কথা মাথায় রেখে বোলারদের একটি বড় দল তৈরি রাখছেন গৌতম গম্ভীরেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ১৫:৫৪
cricket

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

স্বল্পমেয়াদী নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে চলছেন গৌতম গম্ভীরেরা। অন্তত দলের বোলিং কোচ মর্নি মর্কেলের কথায় সেটাই স্পষ্ট। বিশেষ করে ভারতের বোলিং আক্রমণ নিয়ে বড় পরিকল্পনা করেছেন তাঁরা। সেই পরিকল্পনায় রয়েছেন ভারতের সেরা অস্ত্র জসপ্রীত বুমরাহও।

এখন নিউ জ়িল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ় খেলছে ভারত। এর পর এক দিনের সিরিজ় ও তার পর টেস্ট সিরিজ় রয়েছে। সাদা ও লাল বল মিলিয়ে মোট ১২টি ম্যাচ খেলবে ভারত। লম্বা সিরিজ়ের কথা মাথায় রেখে বোলারদের একটি বড় দল তৈরি রাখছে ভারত।

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন মর্কেল সেই পরিকল্পনার কথাই জানালেন। তিনি বলেন, “আমরা একটা বোলারদের গ্রুপ তৈরি রাখতে চাইছি। যাতে দরকার পড়লেই কাউকে খেলানো যায়। যত সময় গড়াবে, আমরা এখানকার পরিবেশ ও পিচ বুঝব, কারা প্রধান বোলার হিসেবে খেলবে, সেটা তত স্পষ্ট হবে।”

এই মুহূর্তে বিভিন্ন পরিবেশে খেলার উপযুক্ত বোলার তাঁর হাতে রয়েছে বলেই জানিয়েছেন মর্কেল। তিনি বলেন, “আমাদের হাতে এমন অনেক বোলার রয়েছে যারা বিভিন্ন পরিবেশে খেলতে পারে। তার মধ্যে অর্শদীপ (সিংহ) একজন। ও পরিশ্রম করে। ওর দক্ষতা রয়েছে। আমি নিশ্চিত, লাল বলের ক্রিকেটেও অর্শদীপ ভাল খেলবে।” তবে কি নিউ জ়িল্যান্ডেই টেস্ট সিরিজ়ে অভিষেক হতে পারে এই বাঁহাতি পেসারের? সেই বিষয়ে অবশ্য কিছু জানাননি মর্কেল।

মর্কেল জানেন, সামনে একের পর এক সিরিজ়। তাই বোলারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হবে। সেই কারণেই পরিকল্পনা তৈরি রাখতে চাইছেন তিনি। ভারতের বোলিং কোচ বলেন, “প্রত্যেককে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের কাছে কী চাওয়া হচ্ছে। কয়েক জনকে ভারত এ দলের হয়ে খেলিয়ে তৈরি করা হচ্ছে। ৫০ ওভারের ক্রিকেট ও টেস্টে ঘুরিয়ে ফিরিয়ে সকলকে খেলানো হবে। তার মধ্যে বুমরাহও রয়েছে। সকলের জন্য আমাদের বুলেটপ্রুফ পরিকল্পনা তৈরি।”

Team India Morne Morkel Jasprit Bumrah

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy