Advertisement
E-Paper

ভারতকে এশিয়ান গেমসের সোনার পদক দিলেন জয় শাহ, এড়িয়ে গেলেন পাকিস্তানকে

জয় শাহের কাছ থেকে সাহিবজ়াদা ফারহানেরা পদক না-ও নিতে পারতেন। যেমন মহসিন নকভির হাত থেকে ভারতীয় ক্রিকেটারেরা পুরস্কার নেন না। তাতে অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হতে পারত। তা এড়াতে তিন দলকে তিন জন পদক দেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ ১৫:২৫
Picture of Cricket

ভারতীয় দলের সঙ্গে দেবজিৎ শইকীয়া এবং জয় শাহ। ছবি: পিটিআই।

এশিয়ান গেমসে ভারত-পাকিস্তান ক্রিকেট ফাইনাল দেখতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ। খেলা শেষ হওয়ার পর শ্রেয়স আয়ারদের গলায় সোনার পদক পরিয়ে দিলেন জয়। তবে পাকিস্তানকে রুপোর পদক দিলেন না আইসিসি প্রধান।

মেয়েদের ক্রিকেট ফাইনালের সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নকভি জাপানে থাকলেও পদক দিতে আসেননি। জয় কিন্তু ছেলেদের ফাইনাল মাঠে বসে দেখলেন এবং পদকও দিলেন। ফাইনালে শ্রেয়স আয়ারেরা ১৯ রানে হারান সাহিবজ়াদা ফারহানদের। তার আগে বাংলাদেশকে হারিয়ে ব্রোঞ্জ জেতে শ্রীলঙ্কা। পুরস্কার দেওয়ার সময় মাঠেই ছিলেন জয়। কিন্তু শ্রীলঙ্কা ব্রোঞ্জ পদক দেওয়ার সময় এগোননি আইসিসি চেয়ারম্যান। তার পর পাকিস্তানকে রুপোর পদক দেওয়ার সময়ও অন্য অতিথিদের সঙ্গেই দাঁড়িয়ে ছিলেন। শেষে ভারতীয় দলকে সোনার পদক দেওয়ার সময় হাসিমুখে এগিয়ে যান। শ্রেয়সদের গলায় সোনার পদক পরিয়ে দেন তিনিই।

জয়ের কাছ থেকে ফারহানেরা পদক না-ও নিতে পারতেন। যেমন নকভির হাত থেকে ভারতীয় ক্রিকেটারেরা পুরস্কার নেন না। তাতে অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হতে পারত। সেই পরিস্থিতি এড়াতেই তিন দলকে তিন জন পদক দেন। জয় শুধু ভারতীয় দলকেই পদক দিয়েছেন। ফলে পাকিস্তানকে এড়িয়ে যাওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে সরাসরি তোলা যাবে না। কারণ শ্রীলঙ্কার ক্রিকেটারদেরও পদক দেননি আইসিসি চেয়ারম্যান।

ফাইনালে জয়ের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ শইকীয়াও। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হওয়ার পর ভারতীয় দলের ক্রিকেটারেরা ব্রোঞ্জজয়ী শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে হাসিমুখে কথা বলেছেন। তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। কিন্তু তখনও ফারহানদের দিকে ফিরেও তাকাননি।

India vs Pakistan Jay Shah ICC gold medal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy