Advertisement
E-Paper

জোড়া চোট সারিয়ে মাঠে ফেরা ব্যাটারের আবার চোট, রঞ্জি ট্রফির ম্যাচের মাঝে মাঠ ছাড়লেন, নিউ জ়িল্যান্ড সফরের আগে উদ্বেগ

গত জানুয়ারিতে বিজয় হজারে ট্রফি খেলতে নেমে পাঁজরে চোট পেয়েছিলেন সাই সুদর্শন। সে জন্য এক মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। এর পর পায়ের চোটের জন্য শ্রীলঙ্কা সফরে যেতে পারেননি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১৫:৩২
Picture of Cricket

গৌতম গম্ভীর। — ফাইল চিত্র।

নিউ জ়িল্যান্ড সফরের আগে চোট নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতীয় শিবিরে। তামিলনাড়ুর হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে চোট পেলেন সাই সুদর্শন। ম্যাচের দ্বিতীয় দিন ফিল্ডিং করার সময় পায়ে অস্বস্তি অনুভব করেন সুদর্শন। এক জন সাপোর্ট স্টাফের সাহায্য নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।

কিছু দিন আগেই চোট সারিয়ে মাঠে ফিরেছিলেন ২৪ বছরের ব্যাটার। গত জানুয়ারিতে বিজয় হজারে ট্রফিতে পাঁজরে চোট পেয়েছিলেন সুদর্শন। সে জন্য এক মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। এর পর পায়ের চোটের জন্য শ্রীলঙ্কা সফরে যেতে পারেননি। তাঁর পরিবর্ত হিসেবে টেস্ট দলে ঢুকেছিলেন সরফরাজ় খান। সেই চোট সারিয়ে কিছু দিন আগে মাঠে ফিরেছিলেন টপ অর্ডার ব্যাটার। সুদর্শনের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি টেস্টে ভারত তিন নম্বরে ব্যাট করিয়েছিল দেবদত্ত পডিক্কলকে। তিনি দু’টি টেস্টেই শতরান করেছিলেন।

রঞ্জি ট্রফির প্রথম ম্যাচ খেলতে নেমেই আবার চোট পেলেন। সুদর্শনের চোট কতটা গুরুতর, তা জানা যায়নি। তবে তাঁর ফিটনেস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের হয়ে দু’টি বেসরকারি টেস্ট এবং দু’টি ৫০ ওভারের ম্যাচ খেলেছেন সুদর্শন। রঞ্জি ট্রফির প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে তৃতীয় ৫০ ওভারের ম্যাচটি খেলেননি।

ভারত ‘এ’ দলের সঙ্গে আগামী ২৪ অক্টোবর তাঁর নিউ জ়িল্যান্ড সফরে যাওয়ার কথা। স্বাভাবিক ভাবেই নিউ জ়িল্যান্ড সফরে অনিশ্চিত হয়ে পড়লেন সুদর্শন। হাতে কিছুটা সময় থাকায় এখনই পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করেনি ‌ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সুদর্শনের চোটের গুরুত্ব বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।

BCCI Injury Sai Sudharsan India's New Zealand Tour

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy