Advertisement
E-Paper

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে ব্যর্থ, তবু একসঙ্গে সৌরভ, ধোনি, যুবরাজের কীর্তি স্পর্শ শুভমনের

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে রান না পেলেও প্রথম দু’টি ম্যাচে শতরান করেন শুভমন গিল। প্রথম ম্যাচে ১১০ রান এবং দ্বিতীয় ম্যাচে ২৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেন ভারতীয় দলের অধিনায়ক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ ১১:০৭
Picture of Cricket

শুভমন গিল। ছবি: পিটিআই।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ জিততে পারেনি ভারত। প্রথম দু’ম্যাচে শতরান করা শুভমন গিলও রান পাননি। তা-ও ভারতীয় দলের অধিনায়ক একটি নজির গড়েছেন। স্পর্শ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনি এবং যুবরাজ সিংহের রেকর্ড।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন শুভমন। এই নিয়ে সাত বার সিরিজ়ের সেরা ক্রিকেটার হলেন শুভমন। প্রথম ম্যাচে ১১০ রান এবং দ্বিতীয় ম্যাচে ২৩৩ রানের অপরাজিত ইনিংসের পর শুভমনকে ছাড়া কাউকে সেরা বেছে নেওয়া সম্ভব ছিল না। সিরিজ় সেরা হয়ে সৌরভ, ধোনি এবং যুবরাজের নজির স্পর্শ করেছেন শুভমন। তাঁরাও সাত বার করে এক দিনের সিরিজ়ে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন।

একসঙ্গে তিন প্রাক্তন ক্রিকেটারের কীর্তি স্পর্শ করলেও শুভমন এখনও দু’জনের পিছনে রয়েছেন। তাঁরা হলেন সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলি। সচিন ১৫ বার সিরিজ়ের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। কোহলি সিরিজ় সেরা হয়েছেন ১১ বার।

শুভমন ২০২২ সাল থেকে সাত বার সিরিজ়ের সেরা হলেন। এই সময়ের মধ্যে আর কোনও ভারতীয় ক্রিকেটার এত বার সিরিজ়ের সেরা হতে পারেননি। বলা যায়, এই সময়ের মধ্যে আর কেউ তিন বারের বেশি ম্যান অফ দ্যা সিরিজ় হননি। যা এক দিনের ক্রিকেটে শুভমনের ধারাবাহিকতার প্রমাণ।

India Vs West Indies Man of the Series record Shubman Gill

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy