নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে একটি রেকর্ড স্পর্শ করেছেন অর্শদীপ সিংহ। চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে নতুন রেকর্ড গড়ার সুযোগ রয়েছে ভারতের জোরে বোলারের সামনে। মঙ্গলবারের ম্যাচে শুধু টিম সেইফার্টের উইকেট পেয়েছেন অর্শদীপ। এই উইকেটেই নজির গড়েছেন।
২০২৬ সালে এ পর্যন্ত ৩০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৯টি উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পূর্ণ সদস্য দেশগুলির বোলারদের মধ্যে আর এক জনই এক ক্যালেন্ডার বছরে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ৩৯টি উইকেট নিয়েছেন। তিন আয়ারল্যান্ডের জশ লিটল। ২০২২ সালে তিনি ৩৯টি উইকেট নেন। টেস্ট খেলিয়ে দেশগুলির ক্ষেত্রে লিটলের এই রেকর্ড মঙ্গলবার স্পর্শ করেছেন অর্শদীপ। পরের ম্যাচে একটি উইকেট পেলেন লিটলকে টপকে নতুন রেকর্ড গড়বেন ভারতীয় বোলার।
আরও একটি মাইলফলক থেকে এক উইকেট দূরে রয়েছেন অর্শদীপ। এখনও পর্যন্ত ১০২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে অর্শদীপ নিয়েছেন ১৪৯টি উইকেট। আর একটি উইকেট পেলে রেকর্ড গড়ার পাশাপাশি ১৫০ উইকেটের মাইলফলকও স্পর্শ করবেন।
এক ক্যালেন্ডার বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড রয়েছে বাহারিনের আলি দাউদের। তিনি ২০২৫ সালে ৩৭টি ম্যাচ খেলে ৬৩টি উইকেট নেন।