Advertisement
E-Paper

আগামী মাসে ২২ গজে ভারত-পাক লড়াই, প্রকাশিত হল সূচি, জানা গেল কোন প্রতিযোগিতায় খেলবে দু’দল

নভেম্বরে দোহায় আটটি দেশকে নিয়ে হবে রাইজিং এশিয়া কাপ। প্রতিযোগিতায় গ্রুপ ‘বি’-তে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল এবং সংযুক্ত আরব আমিরশাহি। ‌ভারত এবং পাকিস্তানের ‘এ’ দল খেলবে প্রতিযোগিতায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ১১:২০
Picture of Cricket

— প্রতীকী চিত্র।

২২ গজে আবার ভারত-পাকিস্তান লড়াই। দু’দেশকে একই গ্রুপে রাখা হয়েছে রাইজ়িং এশিয়া কাপে। ফলে ক্রিকেটপ্রমীরা আরও এক বার ভারত-পাক ম্যাচের উত্তাপ নিতে পারবেন। আগামী নভেম্বরে দোহায় আটটি দেশকে নিয়ে হবে রাইজিং এশিয়া কাপ।

এক দিনের ফরম্যাটে হবে প্রতিযোগিতা। গ্রুপ ‘বি’-তে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল এবং সংযুক্ত আরব আমিরশাহি। ‌ভারত এবং পাকিস্তানের ‘এ’ দল খেলবে প্রতিযোগিতায়। অন্য দিকে, গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং হংকং। বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানেরও ছোটদের দল অংশগ্রহণ করবে।

প্রতিযোগিতা শুরু হবে ১৯ নভেম্বর। ভারতের প্রথম ম্যাচ ২০ নভেম্বর নেপালের বিরুদ্ধে। প্রতিযোগিতায় ভারতের দ্বিতীয় প্রতিপক্ষ পাকিস্তান। আগামী ২২ নভেম্বর, রবিবার ২২ গজে মুখোমুখি হবে এশীয় ক্রিকেটের দুই প্রধান শক্তি। গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ ২৪ নভেম্বর আমিরশাহির সঙ্গে। দু’টি গ্রুপের সেরা দু’টি দল সরাসরি সেমিফাইনালে উঠবে। সেমিফাইনাল দু’টি হবে ২৬ এবং ২৭ নভেম্বর। ফাইনাল ২৯ নভেম্বর।

গত বছর এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। জীতেশ শর্মার নেতৃত্বাধীন দলে ছিল বৈভব সূর্যবংশী। গ্রুপের লড়াইয়ে পাকিস্তান শাহিনসের কাছে ৮ উইকেট হেরে গিয়েছিল ভারত ‘এ’ দল। সেমিফাইনালেও বাংলাদেশ ‘এ’ দলের কাছে সেমিফাইনালে হেরে যান জীতেশরা। ফলে এ বারের প্রতিযোগিতায় নিশ্চিত ভাবেই চাপ থাকবে ভারতের ছোটদের দলের উপর। চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।

India vs Pakistan ODI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy