Advertisement
E-Paper

ধোনির আইপিএল ভবিষ্যৎ কী? কবে সিদ্ধান্ত জানাবেন, বললেন চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক নিজেই

গত মরসুমে একটিও ম্যাচ খেলেননি মহেন্দ্র সিংহ ধোনি। ২০২৫ সালে খেলেছেন চোট নিয়ে। তাঁকে চেনা ফর্মে দেখা যায়নি। বিশেষ করে ব্যাটার ধোনিকে সে ভাবে পাওয়া যায়নি। অধিকাংশ ম্যাচে ব্যাট করতেই নামেননি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ১০:৩৯
Picture of Cricket

মহেন্দ্র সিংহ ধোনি। — ফাইল চিত্র।

আগামী আইপিএলে কি খেলবেন মহেন্দ্র সিংহ ধোনি? গত মরসুমে চেন্নাই সুপার কিংসের জার্সিতে একটি ম্যাচও খেলেননি। স্বাভাবিক ভাবেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে ধোনিকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে। শনিবার একটি অনুষ্ঠানে নিজের আইপিএল খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

গত দু’মরসুমে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নদের খেলা ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশাপূরণ করতে পারেনি। নানা পরিবর্তনের মধ্যে দিয়ে যাওয়া চেন্নাই শিবিরকে বেশ সাধারণ দেখিয়েছে। গত মরসুমে একটিও ম্যাচ খেলেননি ধোনি। ২০২৫ সালে খেলেছেন চোট নিয়ে। তাঁকে চেনা ফর্মে দেখা যায়নি। বিশেষ করে ব্যাটার ধোনিকে সে ভাবে পাওয়া যায়নি। অধিকাংশ ম্যাচে ব্যাট করতেই নামেননি। এই পরিস্থিতিতে আগামী আইপিএলে ধোনির খেলা নিয়ে সংশয় রয়েছে।

বেঙ্গালুরুতে স্বাস্থ্যবিষয়ক একটি অনুষ্ঠানে ধোনি বলেছেন, আগামী মরসুমে খেলার ব্যাপারে ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত নেবেন। ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে এক চিকিৎসকের প্রশ্নের উত্তরে ধোনি বলেছেন, ‘‘আগে আমায় কিছু পরীক্ষা করাতে হবে। সেই পরীক্ষার রিপোর্টগুলো আপনাকে দেখাব। ডিসেম্বরের মধ্যেই করতে হবে। তার পর বুঝতে পারব, আমার শরীর আগামী মরসুমে খেলার মতো অবস্থায় রয়েছে কিনা।’’ এর পর মজা করে ধোনি বলেছেন, ‘‘আমি আরও এক বছর আইপিএল খেলতে পারব কিনা, সেটা নিশ্চিত করতে হবে চিকিৎসকদের। ধকল সামলানোর মতো জায়গায় আমাকে রাখতে হবে। যথেষ্ট ফিট না থাকলে আপনাদেরই দায়িত্ব নিতে হবে। যাতে এই পুরনো গাড়িটা রাস্তায় ঠিক মতো চলতে পারে। চাপটা কিন্তু আপনাদেরই।’’

আগামী মরসুমে ধোনির আইপিএল খেলা নিয়ে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছে। কিছু দিন আগে এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথনকে। উত্তরে তিনি বলেছিলেন, ‘‘এই প্রশ্নটা আপনাদের ধোনিকেই করতে হবে। চেন্নাইয়ে এসে ও আমাদের নিজের সিদ্ধান্তের কথা জানাবে। যদিও আমার মনে হয়, চেন্নাইয়ের হয়ে ধোনির খেলার সম্ভাবনা রয়েছে। ধোনি তো অবসর নেয়নি।’’

আইপিএল খেলা নিয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছেন ধোনি নিজেও। যদিও বুঝিয়ে দিয়েছেন, শারীরিক ভাবে খেলার মতো অবস্থায় থাকলে তবেই খেলবেন। চেন্নাইকে সমস্যায় ফেলতে চান না।

CSK MS Dhoni

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy