Advertisement
E-Paper

সিরিজ়ের সেরা ক্রিকেটার হয়েও খুশি নন শুভমন! দলের তিন দুর্বলতা জানিয়ে দিলেন ভারত অধিনায়ক

এক দিনের সিরিজ় ২-১ জিতেছে ভারত। প্রথম দুই ম্য়াচ জিতলেও তৃতীয় ম্য়াচে ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে হারতে হয়েছে। সিরিজ় শেষে দলের দুর্বলতা সামনে এনেছেন অধিনায়ক শুভমন গিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ ০০:০৫
cricket

শুভমন গিল। —ফাইল চিত্র।

সিরিজ় জিতেছে ভারত। সিরিজ়ের সেরা ক্রিকেটার হয়েছেন শুভমন গিল। তার পরেও খুশি নন শুভমন। ভারত অধিনায়কের মতে, এখনও কয়েকটি জায়গায় উন্নতি দরকার। তিনটি দুর্বলতার কথা সামনে এনেছেন তিন।

সিরিজ় শেষে শুভমন জানিয়েছেন, বেশ কয়েকটি ক্ষেত্রে খুশি তিনি। কিন্তু এখনও উন্নতির জায়গা আছে। তিনি বলেন, “অনেকগুলো জায়গা ঠিক আছে। কিন্তু এখনও কয়েকটা জায়গায় উন্নতির সুযোগ আছে। সেগুলো তাড়াতাড়ি ঠিক করতে হবে।”

ঠিক কোথায় কোথায় সমস্যা তা-ও জানিয়েছেন ভারত অধিনায়ক। শুভমন বলেন, “সবচেয়ে খারাপ অবস্থা ফিল্ডিংয়ের। প্রচুর ক্যাচ ছেড়েছি। ফিল্ডিং ভাল করতেই হবে। আমাদের ডেথ বোলিংও ঠিক ভাবে হচ্ছে না। উন্নতি করতে হবে। ব্যাটিংয়ের সময় আক্রমণ করব, না রক্ষণাত্মক খেলব, সেটাও অনেক সময় বুঝতে পারছি না। এই জায়গাগুলো ভাল করতে হবে।”

প্রথমে ব্যাট করে ৩৫১ রান করেও হারতে হয়েছে। শুভমন ভেবেছিলেন, তাঁরা জিতবেন। ভারত অধিনায়ক বলেন, “আমরা অনেক রান করেছিলাম। ভেবেছিলাম, জিততে সমস্যা হবে না। কিন্তু মন্থর বোলিংয়ের জন্য শেষ দিকে অতিরিক্ত ফিল্ডার ৩০ গজ বৃত্তের ভিতরে রাখতে হল। পাশাপাশি শিশির পড়ায় বোলারদের কাজটা অনেক কঠিন হয়ে গেল।”

মাঝের ওভারে কুলদীপ যাদব ভাল বল করছিলেন। কিন্তু তাঁকে টানা বল না করিয়ে রেখে দেন শুভমন। শেষ দু’ওভারে রান দেন তিনি। অবশ্য শুভমন জানিয়েছেন, গুরনুর ব্রার চোট পাওয়ায় বাধ্য হয়েই সেটা করেছেন তিনি। ভারত অধিনায়ক বলেন, “আমরা বুঝতে পারছিলাম না গুরনুর ফিরতে পারবে কি না। কুলদীপ উইকেট নেয়। তাই ওর কয়েক ওভার শেষের জন্য রেখে দিয়েছিলাম। সেটা কাজে লাগল না।”

India Vs West Indies Shubman Gill Team India

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy