Advertisement
E-Paper

বৈভব তৈরি, সুযোগ পেলেই নিজের সেরাটা দেখাবে! টি২০ সিরিজ়ে ব্রাত্য ছেলেকে নিয়ে দাবি বাবার

বৈভবও জানে, সময়ের আগে কিছু হবে না। জাতীয় দলে জায়গা পাকা করতে হলে অপেক্ষা করতে হবে তাকে। যেটুকু সুযোগ পাবে, তাকে কাজে লাগাতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৮
cricket

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

আফগানিস্তান সিরিজ়ে প্রথম দুই ম্যাচে জায়গা পায়নি বৈভব সূর্যবংশী। সিরিজ় জিতে যাওয়ায় হয়তো তৃতীয় ম্যাচে তাকে খেলানো হবে। তবে ছেলে সুযোগ না পাওয়ায় মন খারাপ নেই বাবার। তাঁর দাবি, যখনই ছেলে সুযোগ পাবে, নিজের সেরাটা দেবে।

‘ইন্ডিয়া টুডে’-কে বৈভবের বাবা জানিয়েছেন, ছেলে সঠিক সময়ের অপেক্ষা করছে। তিনি বলেন, “আমার ছেলে পুরো তৈরি। যখনই খেলাবে, ও নিজের সেরাটা দেবে। দেশকে জেতাবে। ও সময়ের অপেক্ষা করছে।”

ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ ও আইপিএলে নজর কাড়ার পর দেশের টি-টোয়েন্টি দলে অভিষেক হয়েছে বৈভবের। তবে এখনও ধারাবাহিক নয় সে। কারণ, সঞ্জু স্যামসন। অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ের দৌড়ে বৈভবের সঙ্গে তাঁর লড়াই চলছে। সঞ্জু অভিজ্ঞ ব্যাটার। চলতি বছর দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন। তাই তিনিও সুযোগ পাচ্ছেন। সেই কারণেই ধারাবাহিক ভাবে ভারতীয় দলে বৈভকে দেখা যাচ্ছে না।

তবে যেটুকু সে খেলেছে, তাতেই নজর কেড়েছে বৈভব। জ়িম্বাবোয়ে সিরিজ়ে সবচেয়ে বেশি রান করে সিরিজ়ের সেরার পুরস্কারও পেয়েছে। এখনই তাকে ভারতের এক দিনের দলেও সুযোগ দেওয়ার দাবি করেছেন অনেকে। তবে বৈভবকে নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বৈভবও জানে, সময়ের আগে কিছু হবে না। জাতীয় দলে জায়গা পাকা করতে হলে অপেক্ষা করতে হবে তাকে। যেটুকু সুযোগ পাবে, তাকে কাজে লাগাতে হবে। বৈভবের বাবাও সেটা জানেন। সেই কথাই শোনা গেল তাঁর মুখে।

Vaibhav Sooryavanshi India Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy