Advertisement
E-Paper

আবার চোট ভারতীয় শিবিরে, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নেই ঈশান, জানিয়ে দিল বোর্ড

ম্যাচের দিন সকালে প্রথম একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। তবে ঈশান কিশনের খেলার সম্ভাবনা নেই। তিন নম্বরে তাঁর উপযুক্ত বিকল্প নিয়ে আলোচনা চলছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ১০:৫২
Picture of Cricket

ঈশান কিশন। — ফাইল চিত্র।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে গেলেন ঈশান কিশন। প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় তাঁর ডান দিকের কুঁচকির পেশিতে টান লাগে। চোট গুরুতর না হলেও ভারতীয় দলের চিকিৎসকেরা ঝুঁকি নিতে নারাজ। আপাতত তাঁরা উইকেটরক্ষক-ব্যাটারকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

ঈশানের চোটের খবর নিশ্চিত করেছেন ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) জানিয়েছে, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারবেন না ঈশান। চোটের জন্যই প্রথম ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে হয়। নিয়মিত তিন নম্বরের জায়গার বদলে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ঈশান। কিন্তু সাফল্য পাননি। শনিবারের ম্যাচে তাঁর পরিবর্ত হিসেবে ভারতের প্রথম একাদশে কে সুযোগ পাবেন, তা নিশ্চিত নয়। ম্যাচের দিন সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ গৌতম গম্ভীর। তবে বৈভব সূর্যবংশীর সম্ভাবনা রয়েছে।

কোটাক দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং অর্ডার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। কারণ ঈশান গুরুত্বপূর্ণ তিন নম্বরে ব্যাট করেন। ওপেনারেরা ব্যর্থ হলে আগ্রাসী ব্যাটিং করে পরিস্থিতি সামাল দিতে পারেন। তাই কিছুটা চিন্তায় ভারতীয় শিবির। তিন নম্বরে কে ঈশানের উপযুক্ত বিকল্প হতে পারেন, তা নিয়ে আলোচনা চলছে।

India Vs New Zealand Ishan Kishan Injury T20I

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy