Advertisement
E-Paper

ভারত-নিউ জ়িল্যান্ড সিরিজ়ে ব্যবহার করা হচ্ছে নতুন প্রযুক্তি, জানা গেল কোন কাজে লাগছে এই প্রযুক্তি, সুবিধা পাচ্ছে কারা

আপাতত শুধু ভারত-নিউ জ়িল্যান্ড সিরিজ়েই এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আগামী দিনে অন্যান্য প্রতিযোগিতায় তা ব্যবহারের জন্য আইসিসি-র অনুমতি লাগবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ১৪:১১
cricket

টি-টোয়েন্টি ট্রফির সঙ্গে ভারত অধিনায়ক শ্রেয়স আয়ার (বাঁ দিকে) ও নিউ জ়িল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ছবি: এক্স।

ভারত-নিউ জ়িল্যান্ড সিরিজ়ে ব্যবহার করা হচ্ছে নতুন প্রযুক্তি। তার নাম ‘সনিক’। ডিআরএস-এর ক্ষেত্রে ব্যবহার করা হবে এই প্রযুক্তি। ব্যাটে বল লেগেছে কি না তা বোঝা যাবে শব্দের তারতম্যের মাধ্যমে। প্রথম বার ক্রিকেটে ব্যবহার হচ্ছে এই প্রযুক্তি।

আইসিসি-র সঙ্গে আলোচনার পর এই প্রযুক্তি তৈরি করেছে ‘ভার্চুয়াল আই’। ২০০৮ সাল থেকে আইসিসি-র বল-ট্র্যাকিং প্রযুক্তির সঙ্গে যুক্ত তারা। নিউ জ়িল্যান্ডে তৈরি হয়েছে এই ‘সনিক’ প্রযুক্তি। সাহায্য করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডও।

সাধারণত ব্যাটে বল লেগেছে কি না, তা দেখা হয় আল্ট্রা-এজ প্রযুক্তির সাহায্যে। কিন্তু অনেক সময় ব্যাট ও প্যাড কাছাকাছি থাকলে তাতে বুঝতে সমস্যা হয়। এই ‘সনিক’ প্রযুক্তির সাহায্যে বোঝা যাবে, বল আগে ব্যাটে লেগেছে না প্যাডে। ফলে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। পরীক্ষায় দেখা গিয়েছে, তৃতীয় আম্পায়ারকে বেশ কিছু অতিরিক্ত তথ্যও দিচ্ছে এই প্রযুক্তি।

‘ভার্চুয়াল আই’-এর সিইও বেন টেলর একটি বিবৃতিতে বলেছেন, “আমাদের দল দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম করে এই প্রযুক্তি তৈরি করেছে। ক্রিকেটে ডিআরএস-এর ক্ষেত্রে স্বচ্ছতা আরও বাড়াতে এই প্রযুক্তি আনা হয়েছে। এই প্রযুক্তি পরীক্ষা করে দেখা হয়েছে।”

আপাতত শুধু ভারত-নিউ জ়িল্যান্ড সিরিজ়েই এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আগামী দিনে অন্যান্য প্রতিযোগিতায় তা ব্যবহারের জন্য অবশ্য আইসিসি-র অনুমতি লাগবে।

DRS BCCI ICC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy