Advertisement
E-Paper

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতে নজির বাংলাদেশের, একসঙ্গে ছয় দেশকে টপকে বিশ্বের দ্বিতীয় দ্রুততম হলেন নাজমুলেরা

অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে কম টেস্ট খেলে প্রথম জয় পেয়েছে ইংল্যান্ড। ইংরেজরা তাদের দ্বিতীয় টেস্টই জিতেছিল ১৮৭৭ সালে। তাদের পরই জায়গা করে নিল বাংলাদেশ। একসঙ্গে ছয় দেশকে টপকালেন নাজমুল হোসেন শান্তেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৬ ১২:১৬
Picture of Cricket

জয়ের পর বাংলাদেশ দল। ছবি: এক্স।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট ম্যাচ জিতে নজির গড়ল বাংলাদেশ। বিশ্বের দ্বিতীয় দ্রুততম দল হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেল তারা। এশিয়ার তৃতীয় দেশ হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করলেন নাজমুল হোসেন শান্তেরা।

অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে কম টেস্ট খেলে প্রথম জয় পেয়েছে ইংল্যান্ড। ইংরেজরা তাদের দ্বিতীয় টেস্টই জিতেছিল ১৮৭৭ সালে। তার পরই জায়গা করে নিল বাংলাদেশ। এ ক্ষেত্রে পিছিয়ে পড়ল ভারত-পাকিস্তানও। অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয় টেস্টে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। তাদের সঙ্গে যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে থাকল দক্ষিণ আফ্রিকাও। প্রোটিয়ারাও অস্ট্রেলিয়ার মাটিতে তাদের তৃতীয় টেস্টে জয় পেয়েছিল। সেটা ছিল ১৯১১ সাল।

এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। ক্যারিবিয়ানেরা তাদের পঞ্চম টেস্টে জয় পেয়েছিল ১৯৩১ সালে। যুগ্ম ভাবে পঞ্চম স্থানে পাকিস্তান এবং নিউ জ়িল্যান্ড। ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের সপ্তম টেস্টে জয় পেয়েছিল পাকিস্তান। কিউয়িরাও অস্ট্রেলিয়ার মাটিতে তাদের সপ্তম টেস্টে জয় পায় ১৯৮৫ সালে। সপ্তম স্থানে ভারত। ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ১২তম টেস্টে প্রথম জয়ের স্বাদ পায় ভারতীয় দল। শ্রীলঙ্কা এবং জ়িম্বাবোয়ে অস্ট্রেলিয়ার মাটিতে একাধিক টেস্ট খেললেও কখনও জিততে পারেনি।

এ ছাড়া গত ৩০ বছরে ভারত ছাড়া এশিয়ার কোনও দেশ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে পারেনি। পাকিস্তান শেষ বার জিতেছিল ১৯৯৫ সালে। ভারত এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে ১০টি টেস্ট জিতেছে। প্রথম জেতে ১৯৭৭ সালের ডিসেম্বরে। সে বছরই জানুয়ারি মাসে প্রথম জয় পাকিস্তানের। এখনও পর্যন্ত পাকিস্তান অস্ট্রেলিয়ার মাটিতে চারটি টেস্ট জিতেছে। এই তালিকায় যোগ হল বাংলাদেশের নামও।

Australia Vs Bangladesh test cricket record Najmul Hossain Shanto Pat Cummins

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy