Advertisement
E-Paper

পাকিস্তানের হতশ্রী দশা! টেস্টে ইংল্যান্ডের মাটিতে খারাপ হালের দায় সাত ক্রিকেটারের উপর চাপিয়ে দিলেন কোচ সরফরাজ়

ইংল্যান্ডের মাটিতে তিনটি ইনিংসেই হতাশ করেছে পাকিস্তানের ব্যাটিং। প্রথম টেস্টে ইনিংসে হারের পর দ্বিতীয় টেস্টেও রান করতে পারেনি তারা। ফলে ক্রমশ চাপ বাড়ছে পাকিস্তানের উপর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৬ ১৯:২১
cricket

সরফরাজ় আহমেদ। —ফাইল চিত্র।

প্রথম টেস্টে ইনিংসে হার। দ্বিতীয় টেস্টেও মাত্র ১১০ রানে শেষ হয়ে গিয়েছে পাকিস্তানের প্রথম ইনিংস। ইংল্যান্ডের মাটিতে বাবর আজ়মের দলের হতশ্রী অবস্থা। এই খারাপ খেলার দায় দলের ব্যাটিং আক্রমণের উপর চাপালেন কোচ সরফরাজ় আহমেদ। সাত ব্যাটারকে নিশানা করেছেন তিনি।

‘ক্রিকইনফো’-কে সরফরাজ় জানিয়েছেন, ব্যাটারদের ব্যর্থতার কারণেই খারাপ ফল হচ্ছে তাঁদের। পাকিস্তানের কোচ বলেন, “ব্যাটিং চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দুটো টেস্টেই আমরা ভাল ব্যাট করতে পারিনি। আমরা এমন দল খেলিয়েছিলাম যাতে ব্যাটিংয়ে গভীরতা থাকে। সাত ব্যাটার খেলিয়েছি। তার পরেও ব্যাটিং হতাশ করেছে।”

সরফরাজ়ের মতে, ইংল্যান্ডের পরিবেশে শুরুর ৩০-৪০ বল খুব গুরুত্বপূর্ণ হয়। সেখানেই ব্যাটারদের সমস্যা হচ্ছে। তিনি বলেন, “ক্রিজ়ে সময় কাটাতে পারছি না। ইংল্যান্ডের পরিবেশ ব্যাটারদের জন্য চ্যালেঞ্জের। ক্রিজ়ে টিকে থাকলে তার লাভ পাওয়া যায়। প্রথম ৩০-৪০ বল গুরুত্বপূর্ণ। সেটা সামলে দিলে ব্যাট করা সহজ হয়। কিন্তু তার জন্য ব্যাটারদের টেকনিক ভাল হওয়ার প্রয়োজন।”

ব্যাটারদের দায়ী করলেও এখনও ফেরার সুযোগ আছে বলেই মনে করেন সরফরাজ়। তিনি বলেন, “ক্রিকেটে পরিস্থিতি যে কোনও সময় বদলে যেতে পারে। তাই আশা ছাড়ছি না। এখনও একটা ইনিংস বাকি। যদি পরের ৭০-৮০ রানের মধ্যে ওদের আউট করতে পারি তা হলে প্রায় ৩৫০ রানের লক্ষ্য থাকবে। একটা সুযোগ থাকবে।”

সরফরাজ় সুযোগের কথা বললেন বাস্তবে তা হওয়া কঠিন। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ৪ উইকেট পড়ে গেলেও লিড ২৫০ পেরিয়ে গিয়েছে। পাকিস্তানের ব্যাটারেরা যে ভাবে খেলেছেন, তাতে এই পিচে ৩০০ রানের বেশি তাড়া করা খুব কঠিন। ফলে সরফরাজ় আশা করলেও বাস্তবে পাকিস্তানের আরও এর হার বাঁচানো কঠিন।

Pakistan Cricket Team Babar Azam Sarfaraz Ahmed

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy