Advertisement
E-Paper

দেশে ক্রিকেটের প্রসারে নতুন উদ্যোগ নকভির পাক বোর্ডের, ছোট ছোট শহরে ‘সিএসএল সিক্সেস’ শুরুর ভাবনা

পিএসএলের চিফ এক্সিকিউটিভ সলমন নাসের নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন। প্রস্তাবিত প্রতিযোগিতার নাম হতে পারে ‘পিএসএল সিক্সেস’। ছোট ছোট শহরে নতুন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ১৭:৫৫
Picture of Cricket

মহসিন নকভি। — ফাইল চিত্র।

নতুন ধরনের ক্রিকেটের পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ‘হংকং সিক্স’-র অনুকরণে প্রতিযোগিতা শুরুর কথা ভাবছেন মহসিন নকভিরা। পাকিস্তানের বিভিন্ন প্রান্তে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি করাই লক্ষ্য ক্রিকেট কর্তাদের।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চিফ এক্সিকিউটিভ সলমন নাসের নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন। প্রস্তাবিত প্রতিযোগিতার নাম হতে পারে ‘পিএসএল সিক্সেস’। পাকিস্তান ক্রিকেটের মূল মরসুমের বাইরে ছোট ছোট শহরে নতুন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ক্রিকেটপ্রেমীদের পছন্দের কথা মাথায় রেখে পরিকল্পনা করা হচ্ছে। অন্যতম লক্ষ্য পিসিবির আয় বৃদ্ধি। নাসের পিএসএলের পডকাস্টে বলেছেন, ‘‘এখনও কিছু চূড়ান্ত হয়নি। তবে আমাদের কিছু দারুণ পরিকল্পনা রয়েছে। সেগুলোর একটা হল সিক্সেস। নাম হতে পারে পিএসএল সিক্সেস। মূল মরসুমের বাইরে এই প্রতিযোগিতা হবে।’’

নাসের আরও বলেছেন, ‘‘আমরা একটা নতুন প্রতিযোগিতা শুরুর সম্ভাবনা খতিয়ে দেখছি। প্রতিযোগিতাটি নিয়মিত আয়োজন করা গেলে ক্রিকেটপ্রেমীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় এবং উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে। দেশের ছোট শহর এবং স্টেডিয়ামগুলোয় খেলা হবে। যেখানে পিএসএলের ম্যাচ হয় না। আমরা জানি, ওই সব শহরের মানুষও ক্রিকেট দেখার জন্য উদগ্রীব। আমরা সব দিক খতিয়ে দেখছি। প্রথমে হয়তো ছোট করেই আয়োজন করা হবে।’’

কী ভাব প্রতিযোগিতা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ‘হংকং সিক্স’-র আদলে হওয়ার সম্ভাবনা বেশি। ১৯৯২ সাল থেকে হচ্ছে ‘হংকং সিক্স’। একটি দলে ছ’জন করে ক্রিকেটার থাকেন। ৬ ওভার করে খেলা হয়। একটা ম্যাচ শেষ হতে ৪৫ মিনিট সময় লাগে।

Pakistan Cricket Board Mohsin Naqvi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy