Advertisement
E-Paper

২০২৮-এ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে পাকিস্তানেই, জানিয়ে দিল আইসিসি, ভারত কোথায় খেলবে?

দু’বছর পর মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে পাকিস্তানেই। শুক্রবার প্রতিযোগিতার দিন ক্ষণ জানিয়ে এ কথা ঘোষণা করে দিল আইসিসি। তবে পাকিস্তানে গিয়ে ভারত খেলবে না। তারা অন্য দেশে খেলবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ২৩:০৪
cricket

ভারতের মহিলা টি-টোয়েন্টি দল। ছবি: সমাজমাধ্যম।

দু’বছর পর মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে পাকিস্তানেই। শুক্রবার প্রতিযোগিতার দিন ক্ষণ জানিয়ে এ কথা ঘোষণা করে দিল আইসিসি। তবে পাকিস্তানে গিয়ে ভারত খেলবে না। তারা অন্য দেশে খেলবে। বিকল্প মাঠের কথা এখনও জানায়নি আইসিসি। তারা জানিয়েছে, ২০২৮-এ ৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে।

পাকিস্তান এবং ভারতের মধ্যে হাইব্রিড মডেলের চুক্তি হয়েছে। অর্থাৎ এই দু’দেশের কোথাও আইসিসি-র প্রতিযোগিতা হলে অপর দেশ নিরপেক্ষ মাঠে খেলবে। গত বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হলেও ভারত ম্যাচগুলি খেলেছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের ম্যাচগুলি দুবাইয়ে হতে পারে।

পাকিস্তান বোর্ডের এক সূত্র জানিয়েছেন, তাঁরা মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ আয়োজন করতে চান। ভারতের ম্যাচ দুবাইয়ে হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। সংবাদ সংস্থাকে বলেছেন, “ভারত বাদে আমরা গ্রুপ এবং নকআউটের সব ম্যাচ আয়োজন করতে চাই। আমিরশাহিকেই নিরপেক্ষ কেন্দ্র হিসাবে বাছা হতে পারে। কারণ পাকিস্তান এবং দুবাইয়ের দূরত্ব কম। ফলে যাতায়াতের খরচও কম হবে।”

ভারত নকআউটে ওঠার ব্যাপারে প্রধান দাবিদার। ভারত না উঠলে ফাইনাল হবে লাহৌরে। না হলে সেটি দুবাইয়ে হবে। পাকিস্তানের আশা, মহিলাদের বিশ্বকাপ ঘিরে সে দেশে মহিলাদের ক্রিকেটের পরিকাঠামো আরও উন্নত হবে।

Women's T20 World Cup BCCI Women

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy