Advertisement
E-Paper

ত্রিদেশীয় সিরিজ়ের মাঝে আয়ুবকে ছেঁটে ফেলল পাকিস্তান! এক দিনের দলে ফেরানো হল টি-টোয়েন্টি অধিনায়ক ফারহানকে

ত্রিদেশীয় এক দিনের সিরিজ়ের মাঝে সাইম আয়ুবকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিল পাকিস্তান। প্রতিযোগিতার বাকি ম্যাচগুলির দল থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে নেওয়া হয়েছে সাহিবজ়াদা ফারহানকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ১৬:৫৬
Picture of Cricket

সাইম আয়ুব। — ফাইল চিত্র।

শ্রীলঙ্কা, ইংল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ়ের মাঝেই পাকিস্তান দল থেকে ছেড়ে দিল সাইম আয়ুবকে। প্রতিযোগিতার মাঝেই বাঁহাতি ব্যাটারকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কোচ মাইক হেসনের সঙ্গে আলোচনা করেই আয়ুবকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ত্রিদেশীয় সিরিজ়ে তিনটি ম্যাচেই ব্যর্থ হয়েছেন আয়ুব। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে করেন ৭ রান। পরে ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি ম্যাচে করেছেন ৮ এবং ৬ রান। তার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের একটি ম্যাচে করেছিলেন ৮ রান। টানা চারটি আন্তর্জাতিক ইনিংসে দু’অঙ্কের রান করতে পারেননি ২৪ বছরের ওপেনার। প্রতি ম্যাচেই দ্রুত আউট হয়ে দলকে চাপে ফেলে দিচ্ছেন। তাই ঘরোয়া ক্রিকেটে খেলে তাঁকে ফর্মে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘‘জাতীয় দলের প্রধান কোচের সঙ্গে আলোচনার পর আয়ুব ঘরোয়া ক্রিকেটে ফিরতে চেয়েছেন। ব্যাটিং নিয়ে পরিশ্রম করে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে চান।’’ আরও বলা হয়েছে, ‘‘পিসিবি আয়ুবের সিদ্ধান্তকে সম্মান করে। তাঁর সততা প্রশংসনীয়। আয়ুব একদমই ফর্মে নেই। কোচ, জাতীয় নির্বাচক কমিটি এবং আয়ুবের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। সব পক্ষ সহমত হয়েছে।’’

আয়ুবের পরিবর্তে পাকিস্তান দলে নিয়েছে টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাহিবজ়াদা ফারহানকে। ত্রিদেশীয় সিরিজ়ের বাকি ম্যাচগুলিতে তিনি খেলবেন ওপেনার হিসেবে। আয়ুব ডোবালেও পাকিস্তান অবশ্য তিনটি ম্যাচই জিতে ফাইনালে জায়গা নিশ্চিত করে ফেলেছে। লিগ পর্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচ এবং ফাইনালে ফারহানের আগ্রাসী ব্যাটিংয়ের দিকে তাকিয়ে থাকবে পাক শিবির।

Saim Ayub Sahibzada Farhan PCB ODI tri series

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy