Advertisement
E-Paper

লন্ডনে জেলবন্দি দশা বাবরদের! পাক ক্রিকেটারদের ফোন কেড়ে নেওয়ার নির্দেশ নতুন কোচের, বিশ্বাসে চিড় দলের অন্দরে

ইংল্যান্ডের এক দৈনিক জানিয়েছে, পাকিস্তানের কয়েক জন ক্রিকেটারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত চলছে। এই তদন্তের মাঝে ক্রিকেটারদের ফোন কেড়ে নিতে বলা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০০:২৩
cricket

বাবর আজ়ম। —ফাইল চিত্র।

পাকিস্তানের ক্রিকেটে বিতর্ক থামার নাম নেই। এমনই ইংল্যান্ডের কাছে পর পর দুই টেস্টে লজ্জার হারের পর আত্মবিশ্বাস তলানিতে। তার মাঝেই সাত ক্রিকেটার ও দুই কোচকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সিরিজ়ের মাঝে দায়িত্ব নিয়ে এবার কড়া নির্দেশ দিলেন নতুন কোচ মাইক হেসন। ক্রিকেটারদের ফোন কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

ইংল্যান্ডের এক দৈনিক জানিয়েছে, পাকিস্তানের কয়েক জন ক্রিকেটারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত চলছে। এই তদন্তের মাঝে ক্রিকেটারদের ফোন কেড়ে নিতে বলা হয়েছে। এজবাস্টন টেস্ট শেষ হওয়ার পরেই সেই ফোন হাতে ফেরত পাবেন বাবর আজ়মেরা।

দায়িত্ব নিয়ে হেসন নির্দেশ দিয়েছেন, আপাতত ক্রিকেটারদের শুধু খেলার দিকেই মন দিতে হবে। খেলার বাইরে কিছু নিয়ে ভাবলে চলবে না। সেই কারণেই ফোন নিয়ে সময় কাটানো যাবে না।

তবে এর নেপথ্য়ে আরও একটি কারণ রয়েছে। দলের ভিতরের সব খবর বেরিয়ে পড়ছে। ম্যানেজমেন্টের ধারণা, ক্রিকেটারদের মধ্যেই কেউ কেউ ভিতরের সব খবর বাইরে দিয়ে দিচ্ছেন। সেটা যাতে না হয়, তার জন্যই ফোন নিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ, পাকিস্তান দলের অন্দরে বিশ্বাসে চিড় ধরেছে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এই সিদ্ধান্ত নিলেই কি পাকিস্তানের খেলা বদলে যাবে? প্রথম দুই টেস্টে অসহায় আত্মসমর্পণ করেছে তারা। ইমাম উল হক, মহম্মদ রিজ়ওয়ান, সলমন আঘার মতো সিনিয়র ক্রিকেটারদের ছাঁটাই করা হয়েছে। নতুনেরা এসে শুরুতেই কী করবেন? ইংল্যান্ডের মাটিতে তাদের হারানোর ক্ষমতা কি রয়েছে এই পাকিস্তানের? যদি তৃতীয় টেস্টেও পাকিস্তান হারে, তা হলে কিন্তু এই সমস্যা আরও বাড়বে।

Pakistan Cricket Board Pakistan Cricket Team Babar Azam

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy