Advertisement
E-Paper

বাকিংহাম প্যালেসের চ্যারিটি ম্যাচে খেললেন সৌরভ, সঙ্গী রাহানেও! দেখা হল ব্রিটেনের রাজা, রাজপুত্রের সঙ্গে

প্রিন্স অফ ওয়েলস উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিনের আমন্ত্রণে বাকিংহ্যাম প্যালেসের চ্যারিটি ম্যাচে খেললেন সৌরভ। এই ম্যাচ থেকে যে টাকা উঠবে, তা জনকল্যাণে ব্যয় করা হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১৮:৩২
Ajinkya Rahane, Sourav Ganguly, Prince William

(বাঁ দিক থেকে) অজিঙ্ক রাহানে, সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রিন্স উইলিয়াম। ছবি: সংগৃহীত।

বাকিংহাম প্যালেসের চ্যারিটি ক্রিকেট ম্যাচে খেললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার এই ম্যাচ অনুষ্ঠিত হয়। ‘ব্যাকইয়ার্ড ক্রিকেট ইউকে’-এর উদ্যোগে আয়োজিত হয় এই ম্যাচটি। মুম্বইয়ে যে ‘আর্থশট প্রাইজ অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত হবে, এই ম্যাচের মাধ্যমে তার সূচনা হল।

সৌরভের সঙ্গে এই ম্যচে খেলেন ব্রায়ান লারা। এ ছাড়াও ছিলেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি এবং এক দিনের দলের অধিনায়ক হ্যারি ব্রুক। জো রুট, অজিঙ্ক রাহানে, ন্যাট সিভার-ব্রান্ট, ড্যানি ওয়াটের মতো ক্রিকেটারও খেলেন এই ম্যাচে।

ম্যাচের আগে ব্রিটেনের কিং চার্লস এবং প্রিন্স উইলিয়ামের সঙ্গে পরিচিত হন সৌরভ, রাহানেরা।

প্রিন্স অফ ওয়েলস উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিনের আমন্ত্রণে বাকিংহ্যাম প্যালেসের চ্যারিটি ম্যাচে খেললেন সৌরভ। এই ম্যাচ থেকে যে টাকা উঠবে, তা জনকল্যাণে ব্যয় করা হবে।

Sourav Ganguly, Prince William

বাকিংহাম প্যালেসে প্রিন্স উইলিয়ামকে বল করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি: সংগৃহীত

গত মাসের শেষ দিকে ব্রিটেনের রাজপ্রাসাদ থেকে সৌরভকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তাঁর যাওয়া কিছুটা অনিশ্চিত ছিল। কারণ, মহালয়ার দিন শনিবার ইডেনে রাজ্য সরকারের অনুষ্ঠান ছিল। তার উপর, প্রতি সপ্তাহের শনি এবং রবিবার ‘বিগ বস বাংলা’-য় ‘দাদার দরবার’-এ হাজির হন সৌরভ। প্রতি সপ্তাহান্তে তার শুটিংও থাকে। সব সামলে তিনি আদৌ এই ম্যাচে খেলার জন্য সময় বার করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। কিন্তু লারা-রুটদের সঙ্গে খেলার হাতছানি এবং মহৎ উদ্যোগের কথা ভেবে সৌরভ রাজি হয়ে যান এবং সময়ও বার করে নেন।

সৌরভ খেলার ব্যাপারে সম্মতি দেওয়ার পর তাঁকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছিল ব্রিটেনের রাজ পরিবার। প্রিন্স এবং প্রিন্সেস অফ ওয়েলসের কমিউনিকেশন সেক্রেটারি লি থম্পসন চিঠি পাঠিয়েছিলেন তাঁকে।

Ajinkya Rahane Prince William Buckingham Palace

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy