Advertisement
E-Paper

ব্রিটেনের রাজপরিবারের চ্যারিটি ম্যাচ, লারা ছাড়াও মঙ্গলবারের খেলায় সৌরভের সঙ্গী ইংল্যান্ডের চার অধিনায়ক

রবিবার লন্ডনে গিয়েছেন সৌরভ। আগেই জানা গিয়েছিল, তাঁর সঙ্গে খেলবেন লারা। এ বার জানা গেল এই ম্যাচে খেলবেন ইংল্যান্ড ক্রিকেট দলের চার অধিনায়ক। ম্যাচ খেলে পুজোর আগেই কলকাতায় ফিরবেন সৌরভ।

অনির্বাণ মজুমদার

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১৩:০৭
Sourav Ganguly, Buckingham Palace

মঙ্গলবার বাকিংহ্যাম প্যালেসের ম্যাচে খেলবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম

একেবারেই বিশ্রাম নেই। ‘বিগ বস’-এর শুটিং, ইডেনে মহালয়ার অনুষ্ঠান— সব সামলে সৌরভ গঙ্গোপাধ্যায় আপাতত বিলেতে। ব্রিটেনের রাজ পরিবারের অতিথি হয়ে পশ্চিমবঙ্গের ‘মহারাজ’ মঙ্গলবার সেখানে একটি চ্যারিটি ম্যাচ খেলবেন।

রবিবার লন্ডনে গিয়েছেন সৌরভ। আগেই জানা গিয়েছিল, চ্যারিটি ম্যাচে তাঁর সঙ্গে খেলবেন ব্রায়ান লারা। এ বার জানা গেল লারা, সৌরভ ছাড়াও এই ম্যাচে খেলবেন ইংল্যান্ড ক্রিকেট দলের চার জন অধিনায়ক। এঁরা হলেন জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, ন্যাট শিভার ব্রান্ট। এ ছাড়াও খেলবেন আরও অনেকে।

সৌরভ লন্ডনে নিজের বাড়িতেই রয়েছেন। সেটি ওয়েস্টমিনস্টারের বাকিংহ্যাম প্যালেস থেকে পাঁচ মিনিট দূরে। লারা-সহ বাকিরা হোটেলে রয়েছেন। পুজোর আগেই কলকাতায় ফিরে আসবেন সৌরভ।

প্রিন্স অফ ওয়েলস উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিনের আমন্ত্রণে বাকিংহ্যাম প্যালেসের চ্যারিটি ম্যাচে খেলবেন সৌরভ। এই ম্যাচ থেকে যে টাকা উঠবে, তা জনকল্যাণে ব্যয় করা হবে।

গত মাসের শেষ দিকে ব্রিটেনের রাজপ্রাসাদ থেকে সৌরভকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তাঁর যাওয়া কিছুটা অনিশ্চিত ছিল। কারণ, মহালয়ার দিন শনিবার ইডেনে রাজ্য সরকারের অনুষ্ঠান ছিল। যদিও এই অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গ সরকারের ছিল, এবং সিএবি প্রত্যক্ষ ভাবে যুক্ত ছিল না, তবু সংস্থার সভাপতি হিসেবে সৌরভকে দেখভাল করতেই হয়েছে। তার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও এই অনুষ্ঠানে থাকার কথা ছিল। তবে, তাঁরা শেষ পর্যন্ত আসেননি। এত বড় একটা অনুষ্ঠানের জন্য সৌরভ এই চ্যারিটি ম্যাচের জন্য প্রথমেই সম্মতি জানাতে পারেননি।

তার উপর, প্রতি সপ্তাহের শনি এবং রবিবার ‘বিগ বস বাংলা’-য় ‘দাদার দরবার’-এ হাজির হন সৌরভ। প্রতি সপ্তাহান্তে তার শুটিংও থাকে। সব সামলে তিনি আদৌ এই ম্যাচে খেলার জন্য সময় বার করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। কিন্তু জানা গেল, লারা-স্টোকসদের সঙ্গে খেলার হাতছানি এবং মহৎ উদ্যোগের কথা ভেবে সৌরভ রাজি হয়ে যান এবং সময়ও বার করে নেন।

সৌরভ খেলার ব্যাপারে সম্মতি দেওয়ার পর তাঁকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছিল ব্রিটেনের রাজ পরিবার। প্রিন্স এবং প্রিন্সেস অফ ওয়েলসের কমিউনিকেশন সেক্রেটারি লি থম্পসন চিঠি পাঠিয়েছিলেন তাঁকে।

Brian Lara Joe Root Ben Stokes Buckingham Palace

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy