Advertisement
E-Paper

অস্ট্রেলিয়াকে ইনিংসে হারিয়ে ফুটছে সাউথ আফ্রিকা, আবার টেস্ট বিশ্বকাপ জিততে চান মার্করাম, স্বপ্ন এক দিনের বিশ্বকাপ জেতাও

অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টে ইনিংসে হারিয়েছে সাউথ আফ্রিকা। তাতেই উত্তেজনায় ফুটছে তারা। আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার হুঁশিয়ারি দিলেন এডেন মার্করাম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ১৯:০৮
cricket

সাউথ আফ্রিকার উচ্ছ্বাসের একটি মুহূর্ত। ছবি: সমাজমাধ্যম।

অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্টে হারলেও দ্বিতীয় টেস্টে ইনিংসে হারিয়েছে সাউথ আফ্রিকা। তাতেই উত্তেজনায় ফুটছে তারা। আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার হুঁশিয়ারি দিলেন এডেন মার্করাম। তাঁর দাবি, আরও এক বার ট্রফি ঘরে তোলার ক্ষমতা রয়েছে সাউথ আফ্রিকার। ঘটনাচক্রে, গত বারের ফাইনালে অস্ট্রেলিয়াকেই হারিয়েছিল সাউথ আফ্রিকা।

মঙ্গলবার থেকে শুরু তৃতীয় টেস্ট। মার্করামের আশা, এই টেস্ট জিতে তাঁরা ফাইনালের দিকে আর এক ধাপ এগিয়ে যেতে পারবেন। গত বছর ফাইনালে ভাল খেলেছিলেন মার্করাম। আবার ভাল খেলার ব্যাপারে আশাবাদী তিনি।

সাউথ আফ্রিকার ক্রিকেটার বলেছেন, “আমার মতে, আর এক বার ফাইনালে উঠতে পারি। গত বার আমাদের ফাইনালে ওঠা নিয়ে অনেকে অনেক কথা বলেছিল। তাই আরও একটা ফাইনালে ওঠার জন্য এখন দলের মধ্যে আলাদা খিদে তৈরি হয়েছে। কারণ এ বার ফাইনালে ওঠার পথ অনেক কঠিন।”

এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তিনে রয়েছে সাউথ আফ্রিকা। অস্ট্রেলিয়া সিরিজ়ের পর ঘরের মাঠে বাংলাদেশ এবং ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি টেস্ট খেলবে তারা। সেগুলিতে ভাল ফল করলে আবারও ফাইনালে উঠতেই পারে।

মার্করাম বলেছেন, “এ বারের গ্রীষ্মকাল দুর্দান্ত হতে চলেছে। কিছু শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলব। ফলে ফাইনালে ওঠার তাগিদও রয়েছে।”

শুধু টেস্ট নয়, পরের বছর দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপ জেতাও স্বপ্ন মার্করামের। এখনও তারা দেশের মাটিতে বড় কোনও ট্রফি জিততে পারেনি। মার্করাম বলেছেন, “দেশের মাটিতে বিশ্বকাপ আমাদের কাছে বিরাট একটা সুযোগ। বিশেষ কিছু করে দেখাতে চাই ওই প্রতিযোগিতায়।”

Aiden Markram Cricket South Africa Cricket Australia

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy