E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সিএবি প্রথম ডিভিশনে যোগ্যতা অর্জন সুবারবানের

ইডেনে বৃষ্টিবিঘ্নিত ফাইনালে প্রথমে ব্যাট করে সুবারবান ক্লাব। ৪৯ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৮৪ রান তোলে তারা। শতরান করেন অলোক প্রতাপ সিংহ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ০৮:৫৬
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

সিএবির দ্বিতীয় ডিভিশনের ফাইনালে বেহালা ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের বিরুদ্ধে ৯৭ রানে জিতল সুবারবান ক্লাব। এই ম্যাচ জেতার ফলে সিএবির প্রথম ডিভিশনে যোগ্যতা অর্জন করল সুবারবান ক্লাব।

ইডেনে বৃষ্টিবিঘ্নিত ফাইনালে প্রথমে ব্যাট করে সুবারবান ক্লাব। ৪৯ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৮৪ রান তোলে তারা। শতরান করেন অলোক প্রতাপ সিংহ। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের ইনিংস আত্মবিশ্বাস বাড়ায় সুবারবান শিবিরে। আরও এক অভিজ্ঞ বাঁ-হাতি ব্যাটসম্যান প্রতীক দত্ত ৫৪ রান করে যান। ৪৫ রানে অপরাজিত থাকেন দীপক প্রসাদ।

জবাবে ৪০ ওভারে ২৩৩ রানের লক্ষ্য ছিল বেহালা ফ্রেন্ডসের সামনে। কিন্তু ৪০ ওভারে ১৩৫-৮ স্কোরে আটকে যায় বেহালা ফ্রেন্ডস দল।

সুবারবানের হয়ে ম্যাচে সর্বোচ্চ উইকেট মনোমিত মিত্রের। ৬৪ রান দিয়ে চার উইকেট নেন তিনি। দু’টি করে উইকেট নেন অভিশান্ত ওমহম্মদ আসিফ।

দীর্ঘ দিন ধরে প্রথম ডিভিশনেই খেলত সুবারবান। কিন্তু কয়েক বছর আগে তারা দ্বিতীয় ডিভিশনে নেমে যায়। এ বার অলোক, প্রতীকের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানদের সাহায্যে আবারও প্রথম ডিভিশনে খেলার ছাড়পত্র পেল সুবারবান।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
CAB Cricket Association Of Bengal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy