Advertisement
E-Paper

ব্রিটেনের রাজপরিবারের অতিথি হয়ে ইংল্যান্ড যাচ্ছেন সৌরভ, পুজোর আগে চ্যারিটি ম্যাচে তাঁর সঙ্গী লারা

মহালয়ার পরের দিন লন্ডন যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রাক্তন অধিনায়ক ইংল্যান্ডে যথেষ্ট জনপ্রিয়। ১৯৯৬ সালে লর্ডসে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল। ইংল্যান্ডের মাটিতে প্রথম দু’টি টেস্টেই শতরান করেছিলেন সৌরভ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ১১:৫২
Picture of Cricket

সৌরভ গঙ্গোপাধ্যায়। — ফাইল চিত্র।

ব্রিটেনের রাজ পরিবারের অতিথি হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রিন্স অফ ওয়েলস উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিনের আমন্ত্রণে বাকিংহ্যাম প্যালেসে যাচ্ছেন সৌরভ। সেখানে একটি চ্যারিটি ম্যাচ খেলবেন তিনি। ওই ম্যাচে সৌরভের সঙ্গী হবেন ব্রায়ান লারা।

মহালয়ার দিন ইডেনে দুর্গাপুজো উপলক্ষ্যে রয়েছে বিশেষ উৎসব। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিএবি সভাপতি সৌরভও থাকবেন। তার পরের দিন লন্ডন যাবেন সৌরভ। বাকিংহ্যাম প্যালেসের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌরভ। তাঁকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছে ব্রিটেনের রাজ পরিবারও। প্রিন্স এবং প্রিন্সেস অব ওয়েলসের কমিউনিকেশন সেক্রেটারি লি থম্পসন চিঠি পাঠিয়েছেন। ম্যাচের সময়, আরও কারা খেলবেন, এই বিষয়গুলি আগামী সপ্তাহে বিস্তারিত জানা যাবে। পুজোর আগেই এই ম্যাচ হবে।

আগামী সপ্তাহের শুরুতে সৌরভকে সফরের বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ব্রিটেনের রাজ পরিবারের তরফে। চ্যারিটি ম্যাচ খেলতে সম্মত হওয়ায় সৌরভকে ধন্যবাদ জানানো হয়েছে রাজপরিবারের তরফ থেকে। ভারতের প্রাক্তন অধিনায়ক ইংল্যান্ডে যথেষ্ট জনপ্রিয়। ১৯৯৬ সালে লর্ডসে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল। ইংল্যান্ডের মাটিতে প্রথম দু’টি টেস্টেই শতরান করেছিলেন সৌরভ। সাদা বলের ক্রিকেটেও ইংল্যান্ডের মাটিতে উল্লেখযোগ্য বেশ কিছু সাফল্য রয়েছে সৌরভের। এক দিনের ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রানের ইনিংসও টনটনে।

Sourav Ganguly Prince William Brain Lara London

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy