Advertisement
E-Paper

ঈশানের উত্থানে বদলেছে ব্যাটিং পজিশন, পছন্দ না হলেও অভিযোগ করছেন না তিলক, এখন নিজেকে ফিনিশার হিসাবে গড়তে চান

বছর খানেক আগেও টি-টোয়েন্টি দলে তিন নম্বরে তাঁর নামা পাকা ছিল। ঈশান কিশনের উত্থানে ব্যাটিং অর্ডারে নীচে নামতে হয়েছে তিলক বর্মাকে। তা খুব একটা পছন্দ না হলেও মুখে কিছু বললেন না তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ ১৬:৫০
cricket

তিলক বর্মা। ছবি: পিটিআই।

বছর খানেক আগেও টি-টোয়েন্টি দলে তিন নম্বরে তাঁর নামা পাকা ছিল। তিনি টপ অর্ডার ব্যাটার হিসাবেই পরিচিত ছিলেন। কিন্তু ঈশান কিশনের উত্থান এবং ধারাবাহিক ভাল খেলার কারণে ব্যাটিং অর্ডারে নীচে নামতে হয়েছে তিলক বর্মাকে। তা খুব একটা পছন্দ না হলেও মুখে কিছু বললেন না তিনি। নতুন পজিশনে নিজেকে মানিয়ে নিয়ে ‘ফিনিশার’ হিসাবে তৈরি হওয়ার চেষ্টা করছেন।

শনিবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ভেস্তে যাওয়ার পর তিলক বলেছেন, “তিন থেকে আচমকা পাঁচ-ছয়ে নেমে যাওয়া সহজ নয়। বেশ কঠিন। তবে সেটা নিয়ে কাজ করছি। কী ভাবে ম্যাচ শেষ করতে পারি সেটা নিয়ে ভাবছি। আগেও বলেছি, দেশের হয়ে ম্যাচ জেতাতে পারলে ভাল লাগে। কাজটা আমি পছন্দ করি। তবে ব্যক্তিগত ভাবে তিনে নেমে ম্যাচ শেষ করতে পারলেই বেশি ভাল লাগবে।”

তিলকের সংযোজন, “দুর্ভাগ্যবশত এখন পাঁচ-ছয়ে ব্যাট করতে হচ্ছে। এটাই দলের কম্বিনেশন। তিনে নেমে অসাধারণ খেলছে ঈশান। তাই পাঁচ-ছয়ে ব্যাট করা ছাড়া আমার হাতে এখন কোনও বিকল্প নেই। মানসিক ভাবে নিজেকে প্রস্তুতও করে ফেলেছি। কয়েকটা ম্যাচ দেখলে বুঝবেন, আমি দলকে জেতাতেও পারছি। তাই ভবিষ্যতেও সফল হওয়ার ব্যাপারে আশাবাদী।”

তিলক জানিয়েছেন, দুটো পজিশনেই যাতে ব্যাট করতে পারেন তার জন্য নিজেকে তৈরি রাখছেন। দলের প্রয়োজনে যে কোনও পজিশনে ব্যাট করতে রাজি তিনি।

Tilak Varma Ishan Kishan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy