Advertisement
E-Paper

‘অস্ট্রেলিয়াকে অনুসরণ করুক বিসিসিআই’, একটি ব্যাপারে ভারতীয় বোর্ডকে পরামর্শ বাঙ্গার-কন্যা অনয়ার

গত অগস্টে ক্রিকেট অস্ট্রেলিয়া রূপান্তরিত এবং লিঙ্গ বৈচিত্র্য সম্পন্ন খেলোয়াড়দের ব্যাপারে নীতি পরিবর্তন করেছে। মহিলাদের ঘরোয়া ক্রিকেটে এই ধরনের খেলোয়াড়দের অনুমতি দিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ১৮:০০
Picture of Cricket

অনয়া বাঙ্গার। ছবি: এক্স।

ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) একটি বিষয়ে অস্ট্রেলিয়াকে অনুসরণ করার পরামর্শ দিলেন অনয়া বাঙ্গার। সঞ্জয় বাঙ্গারের কন্যার দাবি, রূপান্তরিতদের মহিলাদের ক্রিকেটে খেলার অনুমতি দেওয়া উচিত। তা হলে তাঁর মতো ক্রিকেটারেরা আবার প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারবেন।

ছেলে থেকে অস্ত্রোপচারের মাধ্যমে মেয়ে হয়েছেন অনয়া। ভারতের প্রাক্তন অলরাউন্ডারের সন্তান লিঙ্গ পরিবর্তন করানোয় ভারতে ক্রিকেট খেলতে পারেন না। রূপান্তরিতদের মূল স্রোতের ক্রিকেট খেলার অনুমতি দেয় না বিসিসিআই। অস্ট্রেলিয়ার সেই সমস্যা নেই। রূপান্তরিতরা সে দেশে মেয়েদের ঘরোয়া ক্রিকেটে খেলতে পারেন। এই নিয়মের সুবিধা কাজে লাগিয়ে অনয়া মহিলাদের বিগ ব্যাশ লিগে নিজের নাম নথিবদ্ধ করিয়েছেন।

গত অগস্টে ক্রিকেট অস্ট্রেলিয়া রূপান্তরিত এবং লিঙ্গ বৈচিত্র সম্পন্ন খেলোয়াড়দের ব্যাপারে নীতি পরিবর্তন করেছে। মহিলাদের ঘরোয়া ক্রিকেটে এই ধরনের খেলোয়াড়দের অনুমতি দিয়েছে। অনয়া তাই অস্ট্রেলিয়ায় গিয়ে নতুন করে ক্রিকেটজীবন শুরুর পরিকল্পনা করছেন। নিজের দেশেও এমন সুযোগ চান অনয়া। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘‘বিসিসিআই যদি অস্ট্রেলিয়াকে অনুসরণ করত, তা হলে দুর্দান্ত ব্যাপার হত।’’ উল্লেখ্য, ২০২৫ সালে মহিলাদের ক্রিকেটে খেলতে দেওয়ার অনুমতি চেয়ে বিসিসিআইয়ের কাছে আবেদন করেছিলেন অনয়া। তা নিয়ে ভারতীয় বোর্ড এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। তাই কিছুটা বাধ্য হয়েই নতুন করে ক্রিকেটজীবন শুরু করার জন্য অস্ট্রেলিয়ার দিকে তাকিয়ে রয়েছেন ২৫ বছরের অনয়া।

মহিলাদের ক্রিকেটে রূপান্তরিতদের অংশগ্রহণ করার ক্ষেত্রে ক্রিকেট অস্ট্রেলিয়া শারীরিক সক্ষমতার কিছু মানদণ্ড ঠিক করেছে। সেই মানদণ্ড পূরণ করতে পারলে তবেই রূপান্তরিতেরা মহিলাদের ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন। অনয়ার আশা, তিনি অনুমতি পাবেন। মহিলাদের বিগ ব্যাশ লিগের নিলামের তালিকায় তাঁর নাম থাকবে। বিদেশে টি-টোয়েন্টি লিগ খেলার ক্ষেত্রে মহিলা ক্রিকেটারদের উপর কোনও নিষেধাজ্ঞা নেই বিসিসিআইয়ের।

Anaya Bangar BCCI Cricket Australia Trans Gender Women Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy