Advertisement
E-Paper

এশিয়ান গেমসে সোনা জিতে নজির বৈভবের, ভেঙে দিল এক শুটারের রেকর্ড!

শনিবার পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটে সোনা জিতেছে ভারত। বৈভব সূর্যবংশী খুব বেশি রান করতে না পারলেও বৈভব একটি নজর গড়েছে। ভেঙে দিয়েছে এক শুটারের নজির।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ ১৯:১০
cricket

বৈভব সূর্যবংশী। ছবি: সমাজমাধ্যম।

শনিবার পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটে সোনা জিতেছে ভারত। সেই দলে ছিল বৈভব সূর্যবংশী। খুব বেশি রান করতে না পারলেও বৈভব একটি নজর গড়েছে। ভেঙে দিয়েছে এক শুটারের নজির।

ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে সবচেয়ে কম বয়সে সোনা জেতার নজির গড়েছে বৈভব। সে সোনা জিতেছে ১৫ বছর ৬ মাস ৭ দিন বয়সে। আগের নজির ছিল সৌরভ চৌধরির। ২০১৮ জাকার্তা এশিয়াডে ১৬ বছর ৩ মাস ৯ দিন বয়সে সোনা জিতেছিল সে।

সবচেয়ে কমবয়সি পদকজয়ীদের মধ্যেও বৈভব রয়েছে দ্বিতীয় স্থানে। মহিলা স্পিড স্কেটার সঞ্জনা বাথুলা সবচেয়ে কম বয়সে সোনা জিতেছিলেন। তিনি ২০২৩ হ্যাংঝাউ গেমসে ১৫ বছর ৩ মাস ১১ দিন বয়সে সোনা জিতেছিলেন।

এশিয়াডে ভারত মাত্র দু’টি ম্যাচেই মাঠে নামতে পেরেছে। সেমিফাইনালে শ্রীলঙ্কা এবং ফাইনালে পাকিস্তানকে হারিয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে বৈভব ২১ বলে ৩৮ করেছিল। পাকিস্তানের বিরুদ্ধে ৯ বলে ১৫ রান করে।

এ দিন একটি বিতর্কেও জড়িয়েছে বৈভবের নাম। তাকে আউট করার পর হাতের মুদ্রায় বাচ্চাকে দোলা দেওয়ার ভঙ্গি করে উচ্ছ্বাস প্রকাশ করেন পাকিস্তানের সাইম আয়ুব। তবে এই ঘটনা বেশি দূর গড়ায়নি। ভারতের ১৫ বছরের ব্যাটারকে সাইম বিদ্রুপ করলেও পাকিস্তানের অন্য ক্রিকেটারেরা সংযত ছিলেন। বৈভবও কোনও প্রতিক্রিয়া দেখায়নি। শান্ত ছিলেন ভারতের অন্য ওপেনার অভিষেক শর্মাও।

Asian Games 2026 Vaibhav Sooryavanshi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy