E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

পিস্তল নিয়ে কপিলকে খুন করতে যান যোগরাজ

যুবরাজ সিংহের বাবা যোগরাজ সিংহ জানিয়েছেন, এতটাই রেগে গিয়েছিলেন তিনি যে, কপিল দেবকে খুন করার পরিকল্পনা পর্যন্ত করেছিলেন!

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ০৬:০৮
দাবি: কপিলকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য যোগরাজের।

দাবি: কপিলকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য যোগরাজের। —ফাইল চিত্র।

অতীতে নানা বিস্ফোরক দাবি করেছেন যোগরাজ সিংহ। কিন্তু রবিবার তিনি যা বলেছেন, তা সম্ভবত সব কিছুকে ছাপিয়ে গিয়েছে।

যুবরাজ সিংহের বাবা যোগরাজ সিংহ জানিয়েছেন, এতটাই রেগে গিয়েছিলেন তিনি যে, কপিল দেবকে খুন করার পরিকল্পনা পর্যন্ত করেছিলেন! ভারতীয় দল থেকে তাঁকে বাদ যাওয়ার পরে পিস্তল নিয়ে কপিলের বাড়ি চলে গিয়েছিলেন যোগরাজ। রবিবার একটি ইউটিউব চ্যানেলে এই বিস্ফোরক মন্তব্য করেছেন যুবরাজের বাবা।

যোগরাজ বলেছেন, ‘‘ভারতীয় দল, উত্তরাঞ্চল ও হরিয়ানার অধিনায়ক হওয়ার পরে কপিল আমাকে তিনটি দল থেকেই বাদ দেয়। কোনও কারণও জানায়নি কেন বাদ দিয়েছিল। আমার স্ত্রী বলেছিল, কপিলের বাড়ি গিয়ে ওকে প্রশ্ন করতে কেন দল থেকে বাদ দেওয়া হল। আমি স্ত্রীকে কথা দিয়েছিলাম, কপিলকে শিক্ষা দেবই।’’

এর পরে আরও চাঞ্চল্যকর কথা বলেছেন যোগরাজ। প্রাক্তন পেসারের মন্তব্য, ‘‘আমার কাছে একটা পিস্তল ছিল। সেটা নিয়েই কপিলের বাড়ি যাই। ও নিজের মাকে নিয়ে বাড়ির বাইরে এসেছিল। খুব রেগে গিয়েছিলাম ওর উপরে। অনেক কথা শুনিয়েছিলাম। বলে এসেছিলাম, আজ তোর মা না থাকলে পিস্তলের গুলিতে তোর মাথা ফুটো করে দিতাম।’’ উত্তেজিত যোগরাজ আরও বলেছেন, ‘‘কপিলকে বলে এসেছিলাম, শুধুমাত্র তোর মায়ের জন্য তোকে মারলাম না। সেই দিনই সিদ্ধান্ত নিই, আমি আর ক্রিকেট খেলব না। এরপর থেকে যা করার, যুবরাজ করবে।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Kapil Dev Yuvraj Singh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy