Advertisement
E-Paper

ধাক্কা খেল পাকিস্তানের পরিকল্পনা, ত্রিদেশীয় সিরিজ় থেকে সরে দাঁড়াল জ়িম্বাবোয়ে, প্রতিযোগিতাই বাতিল করতে বাধ্য হলেন নকভিরা

আগামী বছরের বিশ্বকাপের আগে যত বেশি সম্ভব এক দিনের ম্যাচ আয়োজনের চেষ্টা করছেন মহসিন নকভিরা। কিন্তু জ়িম্বাবোয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের পরিকল্পনা ধাক্কা খেল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৩
Picture of Cricket

মহসিন নকভি। — ফাইল চিত্র।

দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ়ও আয়োজন করতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জ়িম্বাবোয়ে নাম প্রত্যাহার করে নেওয়া প্রতিযোগিতাই বাতিল করে দিতে বাধ্য হলেন মহসিন নকভিরা। কারণ, ওই সময় অন্য কোনও দলকে পাওয়া যাবে না। ২০২৭ সালের প্রথম দিকে জ়িম্বাবোয়ে এবং আয়ারল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ় আয়োজনের পরিকল্পনা করেছিল পাক বোর্ড। এই পরিস্থিতিতে আয়ারল্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ় খেলবে পাকিস্তান।

একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, বাণিজ্যিক কারণে ত্রিদেশীয় সিরিজ় থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছে জ়িম্বাবোয়ে। তবে ঠিক কী সমস্যা, তা জানানো হয়নি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এক দিনের ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজ়ের পরিবর্তে তিন বা চার দলকে নিয়ে প্রতিযোগিতা আয়োজনে জোর দিচ্ছে। সেই মতোই জ়িম্বাবোয়ে এবং আয়ারল্যান্ডকে নিয়ে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ়ের পরিকল্পনা করেন নকভিরা। কিন্তু শুরুতেই ধাক্কা খেতে হল পাকিস্তানকে।

আগামী মাসেও একটি ত্রিদেশীয় সিরিজ়ের আয়োজন করেছে পাকিস্তান। শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড খেলবে। ইংল্যান্ড এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ় খেলারও চেষ্টা করছে পাকিস্তান। আগামী বছরের বিশ্বকাপের আগে যত বেশি সম্ভব এক দিনের ম্যাচ আয়োজনের চেষ্টা করছেন নকভিরা। কিন্তু জ়িম্বাবোয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের পরিকল্পনা নিশ্চিত ভাবে ধাক্কা খেল।

অন্য দিকে, বাবর আজ়মদের জন্য বিশেষ পরামর্শদাতা নিয়োগ করতে চাইছে পিসিবি। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শন টেট এবং নিউ জ়িল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মার্টিন গাপটিলের সঙ্গে কথা বলছেন নকভিরা। উল্লেখ্য, ২০২২-২৩ মরসুমে টেট পাকিস্তানের বোলিং কোচ ছিলেন। পাকিস্তানের জিয়ো নিউজের প্রতিবেদন অনুযায়ী জাতীয় দলের জন্য বিদেশি বোলিং এবং ফিল্ডিং কোচও নিয়োগ করতে চাইছেন নকভিরা।

Pakistan Cricket Board Mohsin Naqvi tri series Zimbabwe Ireland

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy