শুভমন গিলকে টপকে শীর্ষে চলে আসতে পারেন বিরাট কোহলি। এক দিনের ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে থাকা শুভমনের সঙ্গে পয়েন্টের ব্যবধান অনেকটাই কমিয়ে ফেলেছেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে ৮৮ বলে ১৩৯ রানের অপরাজিত ইনিংস এগিয়ে দিয়েছে কোহলিকে।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এক দিনের ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় এখন শীর্ষে রয়েছেন শুভমন। তাঁর রেটিং পয়েন্ট ৮১৬। দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলি। তাঁর রেটিং পয়েন্ট ৭৯৬। তালিকায় তৃতীয় স্থানে নিউ জ়িল্যান্ডের ড্যারেল মিচেল। তাঁর রেটিং পয়েন্ট ৭৯৪। চতুর্থ স্থানে রয়েছেন রোহিত শর্মা। তাঁর রেটিং ৭৫৩। পঞ্চম স্থানে আফগানিস্তানের ইব্রাহিম জ়াদরান। রেটিং ৭১৯।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম ম্যাচেই কোহলি বুঝিয়ে দিয়েছেন কেমন ফর্মে রয়েছেন। শুভমনও শতরান করেছিলেন তিরুঅনন্তপুরমের ম্যাচে। তবুও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বাকি দু’টি ম্যাচে কোহলি ভাল পারফর্ম করতে পারলে শুভমনের সঙ্গে ২০ পয়েন্টের ব্যবধান মুছে ফেলতে পারেন। প্রথম ম্যাচেই শতরান করে তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন কোহলি। মিচেল নেমে গিয়েছেন তৃতীয় স্থানে।
আরও পড়ুন:
সবটাই নির্ভর করবে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে বাকি দু’টি ম্যাচে কোহলির পারফরম্যান্সের উপর। ভাল খেলে পার্থক্য বাড়িয়ে নিয়ে পারেন শুভমনও। ফলে ক্রমতালিকায় এক নম্বর জায়গা নিয়ে দুই ভারতীয় ব্যাটারের জোর টক্কর দেখতে পারেন ক্রিকেটপ্রেমীরা।