Advertisement
E-Paper

এশিয়াড সেমিফাইনালের আগে আকাশে চোখ শ্রেয়সদের, বৃহস্পতিবার ম্যাচ ভেস্তে গেলে কাদের সুবিধা?

গত কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে নাগোয়ায়। বৃষ্টির মধ্যে এশিয়ান গেমসের বিভিন্ন খেলা হচ্ছে। সমস্যায় পড়ছেন বিভিন্ন দেশের খেলোয়াড়েরা। কিন্তু বৃষ্টির মধ্যে ক্রিকেট সম্ভব নয়। উদ্বেগ তৈরি হয়েছে সেমিফাইনালে ওঠা চার দলেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪১
Picture of Cricket

শ্রেয়স আয়ার। ছবি: পিটিআই।

বৃষ্টিতে ভেস্তে গিয়েছে এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটার চারটি কোয়ার্টার ফাইনালই। ক্রমতালিকায় এগিয়ে থাকার সুবিধা পেয়েছে সেমিফাইনালে ওঠা চার দল। শেষ চারের লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বৃহস্পতিবারের এই ম্যাচের আগে দুই শিবিরের চোখই নাগোয়ার আকাশে।

গত কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে নাগোয়ায়। বৃষ্টির মধ্যে এশিয়ান গেমসের বিভিন্ন খেলা হচ্ছে। সমস্যায় পড়ছেন বিভিন্ন দেশের খেলোয়াড়েরা। কিন্তু বৃষ্টির মধ্যে ক্রিকেট সম্ভব নয়। ফলে উদ্বেগ তৈরি হয়েছে সেমিফাইনালে ওঠা চার দলেই। উল্লেখ্য, অন্য কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ এবং পাকিস্তানের। এর মধ্যেই স্বস্তির খবর দিয়েছেন জাপানের আবহবিদেরা।

বৃহস্পতিবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে। তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বৃষ্টির সম্ভাবনা একে বারেই নেই, এমন কথা বলতে রাজি নন আবহবিদেরা। তাঁদের পূর্বাভাস অনুযায়ী, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা দু’-এক শতাংশ।

যদি কোনও কারণে বৃষ্টি হয় এবং ম্যাচ বাতিল হয়ে যায়? এই অঙ্কও মাথায় রাখছে দু’দল। যদিও তাতে কারও কিছু করার থাকবে না। এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, খেলা ভেস্তে গেলে ফাইনালে উঠবে ভারত। কোয়ার্টার ফাইনালের মতো সেমিফাইনালেও ক্রমতালিকা দেখা হবে।

ভারত-শ্রীলঙ্কা মুখোমুখি হওয়ার আগে প্রথম সেমিফাইনালে খেলবে বাংলাদেশ এবং পাকিস্তান। ওই ম্যাচের সময়ও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। খেলা না হলে সুবিধা পেয়ে যাবে পাকিস্তান।

India vs Sri Lanka Weather T20I Shreyas Iyer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy