Advertisement
E-Paper

ধর্ষণে অভিযুক্ত টেবল টেনিস খেলোয়াড় সৌম্যজিৎ

বাংলার টেবল টেনিস খেলোয়াড় সৌম্যজিৎ ঘোষ। যিনি অর্জুন পুরস্কারও পেেয়ছেন। বর্তমানে রয়েছেন জার্মানিতে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৮ ০৩:০১
সৌম্যজিৎ ঘোষ। ছবি :টুইটার।

সৌম্যজিৎ ঘোষ। ছবি :টুইটার।

মহম্মদ শামি কাণ্ড চলার মাঝেই ফের পুলিশে অভিযোগ দায়ের হল আরও এক খেলোয়াড়ের নামে। তবে তিনি ক্রিকেটার নন। বাংলার টেবল টেনিস খেলোয়াড় সৌম্যজিৎ ঘোষ। যিনি অর্জুন পুরস্কারও পেেয়ছেন। বর্তমানে রয়েছেন জার্মানিতে।

বুধবার সকালে বারাসত মহিলা থানায় গিয়ে সৌম্যজিতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক মহিলা। যিনি এক সময় টেবল টেনিস খেলতেন। সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও প্রতারণার অভিযোগও এনেছেন তিনি।

বারাসত নবপল্লীর বাসিন্দা ওই মহিলা জানিয়েছেন, টেবল টেনিস খেলোয়াড়দের ফেসবুক গ্রুপ থেকেই তাঁর সঙ্গে সৌম্যজিতের পরিচয়। শিলিগুড়ির ছেলে সৌম্যজিতের সঙ্গে ক্রমে ঘনিষ্ঠতা তৈরি হয় তাঁর।

আরও পড়ুন: আইপিএল-এর উদ্বোধনে থাকছেন না ৬ অধিনায়কই

সৌম্যজিৎ কলকাতার বাঘাযতীন এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। অভিযোগ আনা মহিলার অভিযোগ, ‘‘সৌম্যজিৎ অনেক বার আমার পরিবার থেকে টাকা নিয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক তৈরি করেছিল। কিন্তু ইদানীং ও আমাকে এড়িয়ে চলছে। এ ভাবে আমার জীবন নষ্ট করার জন্য ওর উপযুক্ত শাস্তি চাই।’’

Soumyajit Ghosh Table Tennis Rape Charge Video

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy