E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

‘জনতার দরবার’-এ অন্নপূর্ণা নিয়ে ক্ষোভ

পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল অবশ্য বলেন, “জনতার দরবারে এসেছি সাধারণ মানুষের কথা শুনতে। প্রচুর মানুষ, প্রচুর সমস্যা। কিছু মানুষের সমস্যার সমাধান করে গেলাম। আবার আসব।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩৩
জনতার দরবার থেকে বেরোচ্ছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

জনতার দরবার থেকে বেরোচ্ছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নিজস্ব চিত্র।

‘জনতার দরবার’ কর্মসূচির আয়োজন করলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার, আসানসোল পুরসভার ৭৫ নম্বর ওয়ার্ডে আয়োজিত এই কর্মসূচিতে অন্নপূর্ণার যোজনার টাকা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। অনেকের আবার অভিযোগ, প্রচুর সংখ্যক মানুষ কথা বলতে এলেও মাত্র ৩০ জনের নাম লেখা হয়েছে। যদিও বিজেপির দাবি, যাঁরা মন্ত্রীকে সমস্যার কথা বলতে পারেননি তাঁদের সমস্যার কথা নথিভুক্ত করার জন্য দলের কর্মীরা উপস্থিত ছিলেন।

জনতার দরবারে আসা সরস্বতী দেবী বলেন, “এক বারও অন্নপূর্ণা যোজনার টাকা পাইনি। অনেক বার ফর্ম পূরণ করেছি। অনলাইনেও আবেদন করেছি। কোনও লাভ হয়নি। এ ছাড়াও, পুরনো হিরানাথ শিব মন্দিরের রাস্তার অবস্থা খারাপ। সেটি সংস্কারের বিষয়েও জানাতে এসেছি। প্রচুর ভিড় রয়েছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি সমস্যার কথাজানাব বলে।”

এ দিনের কর্মসূচিতে এসেছিলেন রেশমা বাউরি। তাঁর অভিযোগ, “অন্নপূর্ণা যোজনা প্রকল্পের জন্য অফলাইন ও অনলাইন দু’ভাবেই আবেদন করেছি। কিন্তু টাকা পাইনি। মন্ত্রীকে সমস্যার কথা জানাতে এসে শুনলাম, মাত্র ৩০ জনের নাম লেখা হয়েছে। আমি লোকের বাড়িতে কাজ করি। কাজ ছেড়ে এসে সকাল ১০টা থেকে বসে আছি। দেড়টার দিকে মন্ত্রী এসেছেন।”তাঁর প্রশ্ন, “ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সব মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। এখন কেন সবাই টাকা পাচ্ছেন না। না পারলে কেন ওঁরা এ কথা বলেছিলেন।”

পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল অবশ্য বলেন, “জনতার দরবারে এসেছি সাধারণ মানুষের কথা শুনতে। প্রচুর মানুষ, প্রচুর সমস্যা। কিছু মানুষের সমস্যার সমাধান করে গেলাম। আবার আসব।”

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Annapurna Yojana Government Schemes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy