Advertisement
E-Paper

ডিউটি করতে গিয়ে নিজের মাথায় গুলি করলেন পুলিশ কনস্টেবল, লরি সরাতেই দেহ মিলল আসানসোলে

ঠিক কী ঘটেছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ। খবর দেওয়া হয়েছে ফরেনসিক দলকেও। আপাতত জায়গাটা ঘিরে রাখা হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১২:৪৪
Death of a police constable in Asansol

পুলিশ কনস্টেবল সঞ্জয় জানা নিজের সার্ভিস রিভলবার থেকে মাথায় গুলি করে আত্মঘাতী হলেন। —নিজস্ব চিত্র।

অন্য পুলিশকর্মীদের সঙ্গে ডিউটি করছিলেন। সেই সময়ই নিজের সার্ভিস রিভলবার থেকে নিজের মাথায় গুলি করে ‘আত্মঘাতী’ হলেন আসানসোলের এক পুলিশ কনস্টেবল। লরি সরাতেই দেহ উদ্ধার হল তাঁর।

জানা গিয়েছে, কাঁকসা ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন সঞ্জয় জানা নামে ওই পুলিশকর্মী। মঙ্গলবার রাতে পানাগড় বাইপাসে ১৯ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে ডিউটি করছিলেন তিনি এবং তাঁর সহকর্মীরা। কিছুক্ষণ পর একটা লরি সরতেই সহকর্মীরা দেখেন, সেখানে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে সঞ্জয়ের দেহ। রাস্তায় বয়ে যাচ্ছে রক্ত। তড়িঘড়ি ওই অবস্থা থেকে উদ্ধার করে তাঁকে দুর্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

ঠিক কী ঘটেছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ। খবর দেওয়া হয়েছে ফরেনসিক দলকেও। ওই জায়গাটা আপাতত ঘিরে রাখা হয়েছে। জানা গিয়েছে, সঞ্জয় আসানসোল পুলিশ লাইনের কোয়ার্টারে থাকতেন। তাঁর ১১ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। কেন তিনি ‘আত্মঘাতী’ হলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হবে বলে পুলিশ সূত্রে খবর।

Constable Asansol

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy