E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ন্যূনতম কেটে রক্তনালিতে চারটি গ্রাফ্ট

নিউ আলিপুরের বি পি পোদ্দার হাসপাতালে আসা ওই ব্যক্তির হৃৎপিণ্ডের তিনটি প্রধান ধমনীতে ব্লকেজ ধরা পড়েছিল। যার মধ্যে ছিল গুরুত্বপূর্ণ ‘লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং’ (এলএডি) বা হৃৎপিণ্ডের প্রধান রক্তনালিও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ০৮:২৮

—প্রতীকী চিত্র।

ওপেন হার্ট সার্জারিতে চারটি বাইপাস গ্রাফ্টিং পরিচিত পদ্ধতি। কিন্তু সম্প্রতি চল্লিশোর্ধ্ব রোগীকে সেই অস্ত্রোপচারই মিনিম্যালি ইনভেসিভ পদ্ধতিতে করে সুস্থ করলেন চিকিৎসকেরা।

নিউ আলিপুরের বি পি পোদ্দার হাসপাতালে আসা ওই ব্যক্তির হৃৎপিণ্ডের তিনটি প্রধান ধমনীতে ব্লকেজ ধরা পড়েছিল। যার মধ্যে ছিল গুরুত্বপূর্ণ ‘লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং’ (এলএডি) বা হৃৎপিণ্ডের প্রধান রক্তনালিও। চিকিৎসার পরিভাষায় এটিকে বলা হয় ‘ট্রিপল ভেসেল ডিজ়িজ়’। ওই হাসপাতালের কার্ডিয়ো থোরাসিক অ্যান্ড ভাস্কুলার শল্য চিকিৎসক মহম্মদ রশিদ জেয়া আয়ুবি সিদ্ধান্ত নেন, রোগীর ‘স্টারনাম’ (বুকের মাঝের দীর্ঘ ও চ্যাপ্টা আকৃতির হাড়) না কেটে মিনিম্যালি ইনভেসিভ করোনারি আর্টারি বাইপাস সার্জারির। সেই মতো রোগীর বুকে ছোট ছিদ্র করে ডান ও বাম করোনারি সিস্টেমের রক্তনালিতে চারটি গ্রাফ্ট বসানো হয়।

হাসপাতালের গ্রুপ অ্যাডভাইজ়ার সুপ্রিয় চক্রবর্তী জানান, প্রতি মাসে ৫০টিরও বেশি এমন অস্ত্রোপচার হয়। তাঁর দাবি, ‘‘চারটি গ্রাফ্ট বসানোর এই অস্ত্রোপচার পূর্ব ভারতে বিরল।’’


এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Medical treatment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy