Advertisement
E-Paper

সরকারি কাজে বাধা দিয়ে গ্রেফতার ২

পঞ্চায়েত অফিসে ‘আধার’ কার্ডের কাজ চলার সময় গোলমাল বাধানো ও কাজে বাধা দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার দুপুরে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার পদুমপুর-১ গ্রামপঞ্চায়েত অফিসের এই ঘটনায় ধৃতদের নাম তাপস সামন্ত ও রাজু বালা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০১৫ ০০:২৬

পঞ্চায়েত অফিসে ‘আধার’ কার্ডের কাজ চলার সময় গোলমাল বাধানো ও কাজে বাধা দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার দুপুরে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার পদুমপুর-১ গ্রামপঞ্চায়েত অফিসের এই ঘটনায় ধৃতদের নাম তাপস সামন্ত ও রাজু বালা। রবিবার তাঁদের তমলুক আদালতে তোলা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তমলুক ব্লকের পদুমপুর-১ গ্রামপঞ্চায়েত অফিসে স্থানীয় বাসিন্দাদের ‘আধার’ কার্ড তৈরির জন্য শিবির চলছে। এ জন্য শুক্রবার গ্রামপঞ্চায়েত অফিসে ওই শিবিরে এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা হাজির হয়েছিলেন। কিন্তু শিবির চলার সময় দুপুরে তাপস সামন্ত, রাজু বালা-সহ কয়েকজন মদ্যপ এসে গোলমাল বাধানোর চেষ্টা করে। শিবিরের কর্মীদের ল্যাপটপ ফেলে দেওয়ার চেষ্টা করে কাজে বাধা দেয় বলে অভিযোগ। অভিযোগ পেয়ে তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পঞ্চায়েত প্রধানের অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাতে তাপস সামন্ত ও রাজু বালাকে গ্রেফতার করে। ঘটনায় জড়িত অন্যদের ধরতে তদন্ত হচ্ছে ।

Tamluk mednipur Tapas samanta AADHAR Card Raju Bala

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy