Advertisement
E-Paper

উত্তরবঙ্গে আবার মুখ্যমন্ত্রী

ফের উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২ থেকে ৫ মে পর্যন্ত তাঁর সফর হওয়ার কথা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলায় প্রশাসনিক বৈঠক ও সরকারি সভা করবেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ০১:৫৪

ফের উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২ থেকে ৫ মে পর্যন্ত তাঁর সফর হওয়ার কথা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলায় প্রশাসনিক বৈঠক ও সরকারি সভা করবেন তিনি।

মুখ্যমন্ত্রীর সভা ঘিরে দুই জেলাতেই এখন প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। শনিবার মালদহ ডিএসএ মাঠে সরকারি সভার মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। এ দিন দুপুরে ডিএসএ মাঠ পরিদর্শন করেন মালদহের জেলাশাসক তন্ময় চক্রবর্তী, পুলিশ সুপার অর্ণব ঘোষ সহ জেলা প্রশাসন ও পুলিশের একাধিক আধিকারিক। পরে বৈঠকও করেন তাঁরা।

প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী ২ মে শতাব্দী এক্সপ্রেসে কলকাতা থেকে মালদহে আসবেন। পর দিন সড়কপথে তিনি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে নারায়ণপুর হাই স্কুলের মাঠে তৈরি করা প্যান্ডেলে প্রথমে সরকারি আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন ও পরে সেখানেই মঞ্চ থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রাতে মালদহে ফিরবেন তিনি এবং পর দিন সকাল ১০ টা থেকে মালদহের দুর্গাকিঙ্কর সদনে জেলার প্রশাসনিক সভা ও পরে ডিএসএ মাঠে সরকারি সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পর দিন ট্রেনে কলকাতা ফিরে যাবেন।

প্রশাসনেরই আর একটি সূত্র অবশ্য জানাচ্ছে, মুখ্যমন্ত্রী ৩ তারিখ হেলিকপ্টারে সরাসরি বুনিয়াদপুরের সভায় যাবেন। পরে সড়কপথে মালদহে আসবেন। ৪ তারিখ মালদহে সভা করে ৫ তারিখ দুপুরে মালদহ থেকে দুপুরের কোনও ট্রেনে ফিরতে পারেন তিনি।

Mamata Banerjee North Bengal Tour

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy