Advertisement
E-Paper

জল খেতে গিয়ে সেনাছাউনির ভিতরে কুয়োয় পড়ল হস্তিশাবক! উদ্ধার করতে জেসিবি দিয়ে ভাঙা হল ইটের পাঁচিল

বন দফতর সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ বিন্নাগুড়ি সেনা ছাউনির ভিতরে ৯ জেএকে এলআই এলাকায় বিকট শব্দ মেলে। শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখা যায়, সেখানে কুয়োয় একটি হস্তিশাবক পড়ে হাবুডুবু খাচ্ছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১৫:৫০
কুয়োয় হাবুডুবু!

কুয়োয় হাবুডুবু! —নিজস্ব চিত্র।

জল খেতে গিয়ে সেনাছাউনির ভিতরে কুয়োয় পড়েছিল হস্তিশাবক। বুধবার সকালে তা-ই নিয়ে শোরগোল জলপাইগুড়ি জেলার বিন্নাগুড়িতে। বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা গিয়ে প্রায় দু’ঘণ্টা চেষ্টাচরিত্র করেন। শেষমেশ জেসিবি নিয়ে গিয়ে কুয়োর পাড় ভেঙে উদ্ধার করা হয়েছে হস্তিশাবকটিকে।

বন দফতর সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ বিন্নাগুড়ি সেনাছাউনির ভিতরে ৯ জেএকে এলআই এলাকায় বিকট শব্দ মেলে। শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখা যায়, সেখানে কুয়োয় একটি হস্তিশাবক পড়ে হাবুডুবু খাচ্ছে। বনকর্মীরা জানান, পাশের রেতি জঙ্গল থেকে হাতির একটি দল সেনাছাউনির ভিতরে প্রবেশ করেছিল। হয়তো জল খেতে গিয়ে কোনও ভাবে কুঁয়োয় পড়়ে যায় একটি শাবক। উপস্থিত সেনা জওয়ানেরা বন দফতরকে খবর পাঠিয়েছিলেন।

বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা প্রথমে জাল দিয়ে শাবকটিকে উদ্ধারের চেষ্টা করা হয়। কিন্তু কুয়োর গভীরতা এবং পরিস্থিতির কারণে সেই প্রচেষ্টা বিফল হয়। তখন যন্ত্রের সাহায্য নিতে হয়। জেসিবি মেশিন নিয়ে গিয়ে কুয়োর একাংশ ভেঙে হাতিটিকে ওঠার জন্য রাস্তা তৈরি করে দেওয়া হয়। প্রায় দু’ঘণ্টা ধরে চেষ্টার পর কুয়োর ভাঙা অংশ দিয়ে হাতিটি নিজেই উঠে আসে। শান্ত ভাবে জঙ্গলের দিকে চলে যায় সে।

জলপাইগুড়ি বন্যপ্রাণী বিভাগের সহকারী জেলা বনাধিকারিক রাজীব দে বলেন, ‘‘সেনাছাউনির তরফে বিন্নাগুড়ি রেঞ্জে খবর আসে যে, একটি হাতি কুয়োর মধ্যে পড়ে গিয়েছে। খবর পাওয়ার পরেই বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছোন। উদ্ধারের পর হাতিটি সুস্থ ছিল। সে নিজেই জঙ্গলে ফিরে গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রেতি জঙ্গল থেকে হাতির একটি দল সেনা ছাউনিতে ঢুকেছিল। জল খেতে গিয়ে শাবকটি কুয়োতে পড়েছিল।’’ বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার হিমাদ্রি দেবনাথ জানান, হস্তিশাবকটিকে নিরাপদে উদ্ধার করতে পেরে তাঁরা খুশি।

Elephant Jalpaiguri

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy